বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গলায় ফাঁস দিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীসহ স্বামীর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০৩ পিএম

লালমনিরহাটের হাতীবান্ধায় একই রশিতে গলায় ফাঁস দিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীসহ স্বামী আত্মহত্যা করেছেন। 

সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার গোতামারী ইউনিয়নের কুমারপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন- উপজেলার গোতামারী ইউনিয়নের কুমার পাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে অলি মিয়া (৩০) ও তার ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ছকিনা বেগম (২৬)।

স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে অলি মিয়ার মা শরিফা বেগমের সঙ্গে অন্তঃসত্ত্বা স্ত্রী ছকিনা বেগমের মধ্যে ঝগড়া বিবাদ চলছিল। সোমবার দুপুরে তাদের মধ্যে আবারও ঝগড়া হয়। পরে অলি বাড়ি ফিরলে বিষয়টি শুনে তার মাকে গালমন্দ করে শারীরিক নির্যাতন করে। নির্যাতনের বিষয়ে অলির বৃদ্ধা মা ছেলের বিরুদ্ধে স্থানীয় গোতামারী ইউনিয়ন পরিষদে বিচার দেন। বিষয়টি জানতে পেরে সন্ধ্যায় বাড়িতে এসে অন্তঃসত্ত্বা স্ত্রী’সহ অলি নিজ ঘরে দরজা বন্ধ করে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

রাতে তাদের কোনো সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীরা ঘরের দরজা ভেঙে দু’জনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী বলেন, ‘নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে তারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  অন্তঃসত্ত্বা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close