বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
পাঁচবিবি রেলস্টেশনের প্ল্যাটফর্ম বর্ধিতকরণ শুধু আশ্বাসেই সীমাবদ্ধ
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫৯ AM

জয়পুরহাট জেলার পাঁচবিবি রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম রেকের তুলনায় ছোট হওয়ায় আন্তঃনগর ট্রেনে ওঠানামার সময় প্রতিনিয়ত চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা। বিশেষ করে ঢাকা, খুলনা ও রাজশাহীগামী ট্রেনগুলো থামলে অনেক বগি প্ল্যাটফর্মের বাইরে চলে যাওয়ায় যাত্রীদের ঝুঁকি নিয়ে ট্রেনে উঠতে হচ্ছে।

স্থানীয় যাত্রীদের অভিযোগ, ট্রেন দাঁড়ানোর সময় একতা, দ্রুতযান, সীমান্ত ও বাংলাবান্ধা এক্সপ্রেসসহ আন্তঃনগর ট্রেনগুলোর এসি ও নির্ধারিত ক, খ বগি প্ল্যাটফর্মের বাইরে অবস্থান করে। ফলে যাত্রীদের মালপত্র নিয়ে দৌড়ে গিয়ে উঠতে হয় ট্রেনে। এ অবস্থায় বিশেষ করে বয়স্ক, নারী ও শিশু যাত্রীদের জন্য ভোগান্তির মাত্রা আরও বেশি। অনেকেই দুর্ঘটনার শিকার হচ্ছেন, কেউ কেউ ট্রেন মিস করেও পড়ছেন বিপাকে।

স্টেশনে অপেক্ষমাণ এক যাত্রী আবুল হোসেন খায়ের স্বপন জানান, উত্তর দিক থেকে আসা ট্রেনগুলোর বেশ কিছু বগি স্টেশন চত্বর ছাড়িয়ে ঝোপজঙ্গলে থামে। প্ল্যাটফর্ম না থাকায় যাত্রীদের নিচ থেকে বগিতে ওঠা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে। একই অভিযোগ করেন যাত্রী শফিকুল ইসলামও। তিনি বলেন, “বয়স্ক লোকজন বা মহিলা যাত্রীদের বাচ্চাসহ ট্রেনে ওঠা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়।”

পাঁচবিবি রেলস্টেশন মাস্টার কামরুজ্জামান জানান, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সংকটের কারণে যাত্রীদের দুর্ভোগ সম্পর্কে কর্তৃপক্ষকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে। তিনি বলেন, “প্ল্যাটফর্ম বর্ধিত করার বিষয়ে আশ্বাস দেওয়া হলেও বাস্তবায়ন এখনো হয়নি।”

এদিকে রেলওয়ে পশ্চিমাঞ্চল জোন, রাজশাহীর মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ জানান, বাজেট সীমাবদ্ধতার কারণে অগ্রাধিকারভিত্তিতে রেল উন্নয়নের কাজ চলমান রয়েছে। তিনি বলেন, “পাঁচবিবি স্টেশনের প্ল্যাটফর্ম বর্ধিতকরণ প্রকল্পটি গুরুত্ব বিবেচনায় ভবিষ্যতে বাস্তবায়ন করা হবে, তবে তা অর্থ বরাদ্দের ওপর নির্ভরশীল।”

উল্লেখ্য, পাঁচবিবি স্টেশনে বর্তমানে পাঁচটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি রয়েছে। প্রতিদিন অসংখ্য যাত্রী এই স্টেশন ব্যবহার করলেও দীর্ঘদিন ধরেই অবহেলিত রয়ে গেছে প্ল্যাটফর্ম উন্নয়নের দাবি। যাত্রীসাধারণ দ্রুত এই সমস্যার সমাধান দেখতে চায়।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  পাঁচবিবি   রেলস্টেশন   প্ল্যাটফর্ম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close