প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০১ AM

আশুগঞ্জে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সরকারি বিভিন্ন দপ্তর পরিদর্শন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সরকারি বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন।
গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে তিনি আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস, আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়, উপজেলার একটি অগ্রাধিকার প্রকল্প উন্নয়ন কার্যক্রম এবং আমার বাড়ি আমার খামার পল্লী সঞ্চয় ব্যাংক পরিদর্শন করেন।
এরপর তিনি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা করেন।
এসময় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন সুলতানা, আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাফে মুহাম্মদ ছড়া, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।