সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● গাড়ি ভাঙচুরের অভিযোগ পরীমনির, মিলল না ক্ষতির চিহ্ন      ● হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ বন্ধের দাবি ইরানের      ● নীতির দিক থেকে আইজেনকোট ও নেতানিয়াহু প্রায় এক: ট্রাম্প      ● নিলামকৃত গাছের আড়ালে অর্ধশতাধিক জীবিত গাছ কাটার অভিযোগ, বনে আগুন      ● দেবিদ্বারে এমপি হীরার গাড়িবহরে হামলা ও ভাঙচুর      ● বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিবের ওপর হামলার অভিযোগ      ● হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে যা বললেন পররাষ্ট্র সচিব      ● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      
পোষ্য কোটা বাতিলের দাবি ঢাবি শিক্ষার্থীদের
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৩৬ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবি করে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে শিক্ষার্থীরা।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ভর্তি পরীক্ষায় অযৌক্তিক পোষ্য কোটা বাতিল করার দাবিতে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বরাবর এ স্মারকলিপি প্রদান করে তারা। 

এ সময় উপাচার্য বলেন, এ বিষয়ে ইতোমধ্যেই একটি রিট করা হয়েছে। বিষয়টি সমাধানে প্রশাসন বদ্ধপরিকর। পাশাপাশি শিক্ষার্থীদের সাথে সমন্বয় করে বিষয়টি সমাধানের আশ্বাস দেন তিনি। 

শিক্ষার্থীদের দাবিগুলো হলো:

১) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শতভাগ মেধাভিত্তিক করতে হবে।

২) শিক্ষক কর্মকর্তা, কর্মচারী ও তাঁদের স্বজনদের জন্য চালু করা সব ধরনের পোষ্য কোটা বাতিল করতে হবে।

এ ব্যাপারে আবারো কোনো আইওয়াশ করা সিদ্ধান্ত আসলে  কঠোর আন্দোলন এর হুশিয়ারি জানান শিক্ষার্থীরা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়,  ২৪ এর জুলাই গণঅভ্যুত্থান মূলত শিক্ষা ও চাকরির ক্ষেত্রে অবিচারপূর্ণ কোটাব্যবস্থার বিরুদ্ধে ছিল। সেই আন্দোলনে অসংখ্য শিক্ষার্থী জীবন দিয়েছেন। তাঁদের মূল দাবি ছিল- শিক্ষা ও চাকরিতে শতভাগ মেধাভিত্তিক সুযোগ নিশ্চিত করা।

এতে আরও বলা হয়, এই আন্দোলনের পরেও ঢাবির ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তিতে অযৌক্তিক পোষ্যকোটা পুনর্বহাল রাখা হয়েছে। এতে শুধু শিক্ষক নয়, কর্মকর্তা/কর্মচারীদের ছেলে-মেয়ে, এমনকি স্বামী-স্ত্রীদের জন্যও বিশেষ সুযোগ রাখা হয়েছে।

একইসাথে, শিক্ষার্থীরা এই কোটা ব্যবস্থা কে সম্পূর্ণ অযৌক্তিক, বৈষম্যমূলক ও ২৪ এর জুলাই গণঅভ্যুত্থান এর মূল উদ্দেশ্য পরিপন্থী বলে উল্লেখ করেন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  ঢাবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close