বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাজবাড়ীতে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শারদীয় দুর্গাপূজা সামনে রেখে রাজবাড়ীতে তীব্র ব্যস্ততা শুরু হয়েছে। চারদিকে বাজছে আগমনী সুর, ঢাক-ঢোলের প্রতীক্ষায় উৎসাহী সনাতন ধর্মাবলম্বীরা। মৃৎশিল্পী ও কারিগররা প্রতিমা তৈরিতে ব্যস্ত, চলছে রং-তুলির শেষ কাজ এবং অলংকারে সাজানো মা দুর্গা ও তাঁর সঙ্গীদের প্রতিমা।

দেবীর মুখে রং তুলির নিখুঁত টানে ফুটে উঠছে জীবনের আবহ। মণ্ডপে বসানোর আগেই প্রতিমাগুলো হয়ে উঠছে মনোমুগ্ধকর। প্রতিমা তৈরির কাজ এখন প্রায় শেষ পর্যায়ে, সাজসজ্জা ও সৌন্দর্য বৃদ্ধির কাজ চলছে।

আগামী ২৮ সেপ্টেম্বর থেকে পাঁচ দিনব্যাপী দুর্গোৎসব শুরু হবে। এবারে দেবী গজে (হাতিতে) আগমন করবেন এবং গমন করবেন দোলায় (ঘোড়ায়), যা শুভ ও অশুভ বার্তা বহন করে। জেলার ৫টি উপজেলায় মোট ৪৩৮টি পূজামণ্ডপে উৎসব অনুষ্ঠিত হবে।

পাংশা শহরের পালপাড়া মণ্ডপে প্রতিমা নির্মাণে ব্যস্ত শিল্পী মিনাল পাল জানান, প্রতিমা তৈরির উপকরণ যেমন খড়, কাঠ, মাটি ও রঙের মূল্যবৃদ্ধির কারণে খরচ কয়েকগুণ বেড়ে গেছে। আগে যেখানে একটি পূর্ণাঙ্গ প্রতিমা সেট পাওয়া যেত ১০-১৫ হাজার টাকায়, বর্তমানে তা বেড়ে ৩০-৫০ হাজার টাকায় পৌঁছেছে। এছাড়া দক্ষ মৃৎশিল্পীর অভাবও একটি বড় চ্যালেঞ্জ।

জেলা প্রশাসক মোছা সুলতানা আক্তার জানান, সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম এই উৎসব নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, র‍্যাবসহ সকল বাহিনী সতর্ক অবস্থানে থাকবে। এছাড়া পূজা উদযাপন কমিটি, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের অংশগ্রহণে প্রস্তুতিমূলক সভাও সম্পন্ন হয়েছে।


স্বদেশ প্রতিদিন/শাহো 


আরও সংবাদ   বিষয়:  দুর্গাপূজা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close