শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে কোন বে-আইনী তৎপড়তা সহ্য করা হবে না-জেলা প্রশাসক
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৩০ পিএম

পটুয়াখালীর নবনিযুক্ত জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেছেন, “অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের স্বার্থে কোনো বেআইনি তৎপরতা বরদাস্ত করা হবে না। সে যত বড় সাংবাদিক হোক বা রাজনৈতিক প্রভাবশালী, আই ডোন্ট কেয়ার।”

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে দুমকি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. এজাজুল হক। এতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজ, সাংবাদিক, শিক্ষক এবং ছাত্র প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, জামায়াত আমির মাওলানা জালাল উদ্দিন, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন জুয়েল, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন, দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন, সরকারি জনতা কলেজের সহকারী অধ্যাপক মো. সহিদুল ইসলাম, কলেজ শিক্ষক সমিতির পক্ষে অধ্যক্ষ মো. জামাল হোসেন, প্রাথমিক শিক্ষক প্রতিনিধি সুনীল দাস, ছাত্র প্রতিনিধি দুর্জয়।

আরে বক্তব্য রাখেন, দুমকি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান খান, প্রেসকাব দুমকির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, আঙ্গারিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. জিল্লুর রহমান, এনজিও প্রতিনিধি হোসাইন আহমাদ কবির।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক তার বক্তব্যে প্রশাসনের পক্ষ থেকে নিরপেক্ষতা বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং নির্বাচন ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা ও অনিয়ম মেনে না নেওয়ার কঠোর বার্তা দেন।

তিনি বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠা ও জনস্বার্থ রক্ষায় প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছে। নির্বাচনকালীন সময় সকল রাজনৈতিক দলের প্রতি সমান আচরণ নিশ্চিত করা হবে।”

সভা শেষে জেলা প্রশাসক উপস্থিতদের ধন্যবাদ জানান এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে নিবিড় সমন্বয় রেখে সকল শ্রেণিপেশার মানুষকে সহযোগিতার আহ্বান জানান।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  নিরপেক্ষ   নির্বাচন   প্রশাসক   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close