বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দুর্গাপূজায় ২৪ ঘণ্টা নিরাপত্তা, মণ্ডপে থাকবে সিসিটিভি: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৪:০১ পিএম

এবারের শারদীয় দুর্গাপূজা আরও উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে উদযাপন হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে। পূজার শুরু থেকেই প্রতিটি মণ্ডপে ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা থাকবে।’

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় রামকৃষ্ণ মিশন আশ্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

পূজা উদযাপন কমিটির সঙ্গে বৈঠকে তিনি আরও জানান, সরকারি বাহিনীর পাশাপাশি প্রতিটি পূজামণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক দল থাকবে। এছাড়া ২৪ সেপ্টেম্বর থেকে প্রতিটি মণ্ডপে আনসার বাহিনী মোতায়েন করা হবে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে নারায়ণগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপে ৩২ লক্ষ টাকা এবং প্রতিটি মণ্ডপে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে, যাতে পূজা নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘শারদীয় দুর্গাপূজা একটি ধর্মীয় অনুষ্ঠান, এর পবিত্রতা রক্ষা করা সবার দায়িত্ব। সব ধর্মের মানুষ একসাথে কাজ করতে পারবে এমন পরিবেশ নিশ্চিত করা হয়েছে।’

এছাড়াও তিনি জানান, প্রতিটি মণ্ডপেই সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যার ফলে নিরাপত্তা ঝুঁকি নেই বললেই চলে।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন এবং অন্যান্য কর্মকর্তারা।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  দুর্গাপূজা   স্বরাষ্ট্র উপদেষ্টা   মণ্ডপ   সিসিটিভি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close