বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাঁচবিবি বিএম স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
মো. বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট)
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৩:২৬ পিএম

শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠের অগ্রগতি বিষয়ে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি বিএম স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১২টায় প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা আক্তার চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে কলেজ প্রাঙ্গণে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিএম কলেজের সভাপতি রোমানা রিয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী। 

সমাবেশে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা সিদ্দিকা তাওহীদা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খাঁন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান, বিএম কলেজের শিক্ষার্থী বিশালের বাবা মজিদুল সরকার, মা বুলবুলি খাতুন প্রমুখ।

এদিন অনুষ্ঠানের শুরুতে ২০২৫ সালের একাদশ শ্রেণির ছাত্র/ছাত্রী ও প্রধান অতিথিকে ফুল ছিটিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। প্রধান অতিথি শহীদ বিশালের স্মরণে কলেজের নতুন ভবনের নাম শহীদ বিশাল একাডেমিক ভবন নামে নামকরণের ঘোষণা করেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  পাঁচবিবি   নবীন বরণ   অভিভাবক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close