সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথম, ৭ হাজারি ক্লাবে মুশফিক      ● হাড়ের ক্ষয় রোধে করণীয়      ● হাড়ের ক্ষয় রোধে করণীয়      ● চার দিনে ৫০০ কোটির ক্লাবে ‘রামায়ণ’      ● ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত ৩৪      ● সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ      ● ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত      ● শ্রমিকদের চিকিৎসায় নির্মাণ হবে ৬ বিশেষায়িত হাসপাতাল : প্রধানমন্ত্রী      ● হাতিয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক      ● বেগমগঞ্জে জমি বিরোধে ছুরিকাঘাতে তরুণ নিহত, আহত বোনজামাই      ● হোমনায় ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু      ● নবনির্মিত সৈনিক ব্যারাক ‘প্রত্যয়’ উদ্বোধন করলেন আনসার-ভিডিপি মহাপরিচালক      
‘বিএনপির উদার দৃষ্টিভঙ্গি স্থিতিশীল বাংলাদেশ গঠনে সহায়ক’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৩২ পিএম আপডেট: ২২.০৯.২০২৫ ৮:৩৭ PM
ফাইল ছবি

ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপির উদার ও গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি বাংলাদেশের শান্তিপূর্ণ ও স্থিতিশীল সামাজিক ও অর্থনৈতিক পরিবেশ নিশ্চিত করতে সহায়ক হবে। এটি ভবিষ্যতে বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সোমবার সকাল গুলশানে ড. মঈন খানের বাসভবনে ডেনমার্ক রাষ্ট্রদূত এইচ.ই. মি. ক্রিস্টিয়ান ব্রিক্স মোলার তার সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণ এবং আসন্ন জাতীয় নির্বাচনের জন্য নীতি অবস্থান নিয়ে আলোচনা করেন।

রাষ্ট্রদূত জানান, তারা চট্টগ্রাম বন্দর থেকে কক্সবাজার ও টেকনাফ পর্যন্ত উপকূলীয় অঞ্চলে অবকাঠামো উন্নয়ন এবং নবায়নযোগ্য শক্তি প্রকল্পে প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে আগ্রহী।

ড. মঈন খান দীর্ঘদিনের প্রস্তাবিত সমুদ্র থেকে ভূমি পুনরুদ্ধারের বিষয়টি তোলেন এবং ডেনিশ বিশেষজ্ঞতার ব্যবহার নিয়ে আলোচনা করেন। এছাড়া তারা উচ্চকক্ষ ও অনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) ব্যবস্থা নিয়ে বিশদ আলোচনা করেন। মঈন খান উভয় ব্যবস্থার সুবিধা-অসুবিধা বিশ্লেষণ করেন এবং বাংলাদেশ ও ইউরোপীয় সমাজের পার্থক্য তুলে ধরেন।

উভয়পক্ষ আশা প্রকাশ করেন, বাংলাদেশের স্থিতিশীল গণতান্ত্রিক কাঠামো প্রতিষ্ঠার মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে অর্থনৈতিক ও সামাজিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে।



স্বদেশ প্রতিদিন/শাহো



আরও সংবাদ   বিষয়:  বিএনপি   বাংলাদেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close