বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ফিলিপাইনে দুর্নীতিবিরোধী বিক্ষোভে জনস্রোত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ২:১১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে ফিলিপাইনে ফুঁসে উঠেছে সাধারণ মানুষ। রাজধানী ম্যানিলা থেকে শুরু করে দেশজুড়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেয়।

অভিযোগ রয়েছে, ভুয়া প্রকল্পের নামে করদাতাদের বিপুল অর্থ আত্মসাৎ করা হয়েছে। শুধু সরকারি কর্মকর্তা নয়, সংসদ সদস্যরাও এ কেলেঙ্কারিতে জড়িত বলে অভিযোগ উঠেছে। এর ফলে গুরুত্বপূর্ণ বন্যা প্রতিরোধ কার্যক্রম বাস্তবায়িত হয়নি, যা জনগণের ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে।

রবিবার সকালে ম্যানিলার একটি পার্কে প্রায় ৫০ হাজার মানুষ জড়ো হয়ে দুর্নীতির বিরুদ্ধে স্লোগান দেন। পরে রাজধানীর এডিএসএ সড়কসহ বিভিন্ন স্থানে আরও হাজারো মানুষ যোগ দেন। বিক্ষোভে ছাত্র, চার্চ সংগঠন, রাজনৈতিক দলের কর্মী, সেলিব্রিটি ও সাধারণ নাগরিকরা অংশ নেন।

পুলিশ জানিয়েছে, আন্দোলন মূলত শান্তিপূর্ণ থাকলেও সহিংসতার দুটি ঘটনা ঘটেছে। এসময় ৭২ জনকে আটক করা হয়, যাদের মধ্যে ২০ জন অপ্রাপ্তবয়স্ক। অন্তত ৩৯ জন পুলিশ আহত হয়েছেন। ব্যারিকেড হিসেবে রাখা একটি ট্রেলার বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেয় বলেও জানা গেছে। তবে আটককৃতরা প্রকৃত আন্দোলনকারী নাকি উসকানিদাতা—তা স্পষ্ট নয়।

পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস জানিয়েছে, শুধু ২০২৩ সালেই জলবায়ু-সম্পর্কিত প্রকল্প থেকে প্রায় ১৩ বিলিয়ন পাউন্ড সরিয়ে নেওয়া হয়েছে। গত জুলাই মাসে ভয়াবহ বন্যা ও ঝড়ের পর দুর্নীতির এসব তথ্য সামনে আসে। দেশটি প্রতিবছর প্রায় ২০টি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়, ফলে দুর্নীতি ফিলিপাইনকে আরও ঝুঁকির মুখে ফেলছে।

সরকারি পরিসংখ্যান বলছে, গত দুই বছরে দুর্নীতির কারণে দেশটির অর্থনীতিতে ক্ষতি হয়েছে প্রায় ১.৪৮ বিলিয়ন পাউন্ডের সমপরিমাণ অর্থ।

সূত্র: দ্য গার্ডিয়ান



স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  ফিলিপাইন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close