প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১৪ AM

সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে ঢাকা কলেজ প্রশাসন। বিশেষ করে ফেসবুকে উসকানিমূলক, ধর্মীয় বিদ্বেষমূলক বা আপত্তিকর পোস্ট থেকে বিরত থাকতে শিক্ষার্থীদের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) কলেজের অধ্যক্ষ অধ্যাপক একেএম ইলিয়াস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলেন, “ঢাকা কলেজের সকল বর্ষের শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, ফেসবুকে আপত্তিকর পোস্ট, ধর্মীয় প্রতিহিংসামূলক ও উসকানিমূলক বক্তব্য বা পোস্ট না দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।”
এছাড়া সতর্ক করে আরও বলেন, “এই ধরনের পোস্ট বা কার্যকলাপে আইনশৃঙ্খলাজনিত পরিস্থিতি তৈরি হলে, সংশ্লিষ্ট শিক্ষার্থীর বিরুদ্ধে উপযুক্ত কর্তৃপক্ষ যদি আইনগত ব্যবস্থা নেয়, তাহলে কলেজ প্রশাসন কোনো দায়ভার গ্রহণ করবে না।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে