বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শিক্ষার্থীদের অভিযোগে শিক্ষককে পিটিয়ে হাসপাতালে পাঠালেন অভিভাবকরা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ২:৪০ AM আপডেট: ২২.০৯.২০২৫ ২:৫১ এএম

প্রাইভেট পড়ানোর সময় ছাত্রীদের শরীরে অশোভন স্পর্শ এবং প্রাইভেট না পড়লে পরীক্ষায় ফেল করানোর হুমকি এমন অভিযোগে মানিকগঞ্জের সিংগাইরে এক শিক্ষককে মারধর করেছেন ক্ষুব্ধ অভিভাবকরা। 

রোববার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সিংগাইর উপজেলার বাইমাইল এলাকার কবি নজরুল উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষক কুদ্দুস মোল্লা বিদ্যালয়টির ইংরেজি বিভাগের শিক্ষক। ঘটনার পর তাকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

নবম শ্রেণির এক ছাত্রীর মা জানান, “প্রতিদিন সকালে মেয়েকে প্রাইভেট পড়াতে পাঠাতাম। সেখানেই শিক্ষক খারাপভাবে শরীরে হাত দিতেন। মেয়েকে জিজ্ঞেস করলে কান্না করে সব বলে দেয়।” একই অভিযোগ করেছেন আরও দুই ছাত্রী ও তাদের অভিভাবক।

অভিভাবক হাসমত মেম্বার বলেন, “স্কুলের চেয়ে শিক্ষক কুদ্দুস মোল্লা প্রাইভেট কোচিংয়ে বেশি সময় দেন। ছাত্রছাত্রীরা প্রাইভেট না পড়লে খারাপ ব্যবহার করেন। তাঁর বিরুদ্ধে আরও নানা অনিয়মের অভিযোগ রয়েছে।”

অভিযোগ অস্বীকার করে শিক্ষক কুদ্দুস মোল্লা বলেন, “আমার কাছে ৫৭ জন ছাত্রী প্রাইভেট পড়ে। তাদের মধ্যে দুজন ছাড়া কেউ কোনো অভিযোগ করেনি। আমি কেবল কয়েকজন ছাত্রীকে ছেলেদের সঙ্গে প্রেম করায় শাসন করেছি।”

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রব বলেন, “অভিভাবকরা আলোচনা করতে এসেছিলেন। কিন্তু হঠাৎ কয়েকজন শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষককে টেনে বের করে মারধর করে। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।”

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দেওয়ান রফিকুল ইসলাম জানান, “একপক্ষ অভিযোগ তুলেছে, অন্যপক্ষ তা অস্বীকার করছে। ঘটনার প্রকৃত সত্য তদন্তেই বের হবে।”

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ বি এম হান্নান বলেন, “ঘটনার বিষয়ে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকালই (সোমবার) একটি জরুরি সভা ডাকা হয়েছে। তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  শিক্ষার্থী   অভিযোগ   অভিভাবক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close