প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২০ পিএম

ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা বর্তমানে দেশের নির্বাচনের দিকে তাকিয়ে আছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ এক বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন।
বৈঠকে অংশগ্রহণকারী নেতাদের উদ্দেশ্যে আমীর খসরু বলেন, “বাংলাদেশে বিনিয়োগ করতে অনেকের উৎসাহ রয়েছে, তবে তারা সবাই নির্বাচনের ফলাফলের দিকে তাকিয়ে আছেন।”
তিনি আরও বলেন, “দেশের অর্থনীতি রক্ষা এবং উন্নতির জন্য সকলকে একসঙ্গে কাজ করতে হবে। আমাদের ভবিষ্যৎ অর্থনীতি সুরক্ষিত রাখতে হবে।”
এ সময় তিনি এলডিসি (লেডি ডেভেলপিং কান্ট্রি) উত্তরণ স্থগিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। “বাংলাদেশের ভবিষ্যৎ, অর্থনীতি, বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য যদি আমরা অব্যাহতভাবে এগিয়ে যেতে চাই, তবে এলডিসি গ্র্যাজুয়েশন স্থগিত রাখার প্রয়োজনীয়তা রয়েছে,” বলেন তিনি।
এ প্রসঙ্গে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু তার মতামত ব্যক্ত করে বলেন, “এলডিসি উত্তরণ স্থগিত নয়, বরং অন্তত তিন বছর পেছানো উচিত। এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি এলডিসি উত্তরণের জন্য প্রস্তুত নয়।”
আরো এক বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, “২০ জন শ্রমিক আবেদন করলেই যদি ট্রেড ইউনিয়ন করা যায়, তাহলে সেই ইউনিয়নের অপব্যবহার হতে পারে।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে