বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রায়পুরের কৃতি সন্তান আনোয়ার হোসাইন রিংকু জেলা প্রশাসক পদে পদায়ন
লক্ষীপুর (রায়পুর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫৪ পিএম

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার কৃতি সন্তান ও রায়পুর পৌরসভার ২ নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ আনোয়ার হোসাইন রিংকু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নরসিংদী জেলার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন হয়েছেন।

তার পদায়নের খবরে রায়পুরের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুভেচ্ছার বন্যা বইছে। স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় বলা হয়েছে, সততা, দক্ষতা ও কর্মনিষ্ঠার মাধ্যমে আনোয়ার হোসাইন রিংকু এ পর্যায়ে পৌঁছেছেন। তার এই অর্জন শুধু রায়পুর নয়, পুরো লক্ষ্মীপুর জেলাকেই জাতীয় পর্যায়ে গৌরবান্বিত করেছে।

রায়পুর পৌর এলাকার গণ্যমান্য ব্যক্তিরা জানিয়েছেন, “আমরা গর্বিত যে, আমাদের এলাকায় জন্ম নেওয়া একজন যোগ্য সন্তান দেশের প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিযুক্ত হয়েছেন। আশা করি তিনি নরসিংদী জেলায় দায়িত্ব পালনকালে মানবিকতা, যোগ্যতা ও নিষ্ঠার পরিচয় দিয়ে জেলার উন্নয়ন ও জনকল্যাণে দৃষ্টান্ত স্থাপন করবেন।”

সামাজিক যোগাযোগমাধ্যমে রায়পুরের সর্বস্তরের মানুষ তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। তারা মনে করছেন, আনোয়ার হোসাইন রিংকুর এই অর্জন নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। সকলের প্রত্যাশা, নতুন দায়িত্বে তিনি সততা, দায়িত্বশীলতা ও দেশপ্রেম নিয়ে কাজ করে নরসিংদীকে উন্নয়ন ও জনসেবার এক অনন্য দৃষ্টান্তে পরিণত করবেন।

স্বদেশ ্প্রতিদিন/ আরএফ 




আরও সংবাদ   বিষয়:  লক্ষ্মীপুর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close