প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৯:২১ পিএম

প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বজ্রপাতে সিরাজুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার সনমান্দী ইউনিয়নের পাঁচআনী গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, বিকেলে খোলা মাঠে কাজ করছিলেন সিরাজুল ইসলাম। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সিরাজুল ইসলাম পাঁচআনী গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোস্তাফিজুর রহমান দিগন্ত বলেন, হাসপাতালে আনার আগেই সিরাজুল ইসলামের মৃত্যু হয়েছিল। পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
স্বদেশ প্রতিদিন/এনআর