বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যশোরে ডিলারের বিরুদ্ধে নারী কর্মীকে ধর্ষণের অভিযোগ
যশোর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০১ পিএম আপডেট: ২১.০৯.২০২৫ ৯:৩৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

যশোরে এক নারী কর্মীকে অফিসে ডেকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক কোম্পানির ডিলার সোহেলের বিরুদ্ধে। 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে । এ ঘটনায় ভুক্তভোগী কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে জানা যায়, ভুক্তভোগী নারী চাঁচড়া চেকপোস্ট এলাকায় একটি ডিপোর ইনচার্জ হিসেবে কর্মরত। গত ১৮ সেপ্টেম্বর বিকেলে অভিযুক্ত সোহেল তার ফোন নম্বর নেন। পরদিন সকালে কাজের কথা বলে প্রথমে তার বাড়ির সামনে যান, পরে পৌরপার্ক হয়ে স্টেডিয়ামপাড়ার অফিসে নিয়ে যান। সেখান থেকে কৌশলে পাশের একটি ফ্ল্যাটে নিয়ে গিয়ে কুপ্রস্তাব দেন। রাজি না হওয়ায় তিনি ভুক্তভোগীর মোবাইল ফোন কেড়ে নিয়ে মারধর ও প্রাণনাশের হুমকি দেন এবং ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সোহেলের বিরুদ্ধে পূর্বেও একাধিক অভিযোগ ও মামলা রয়েছে। এমনকি তিনি স্ত্রী হত্যা মামলার আসামি ছিলেন। প্রভাবশালী আত্মীয়দের কারণে তিনি বারবার রক্ষা পেয়ে যাচ্ছেন বলেও অভিযোগ রয়েছে। এদিকে সোহেলের বিভিন্ন ভয়েস রেকর্ড ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে, যেখানে তাকে ওই নারীকে ফ্ল্যাটে যেতে প্রলুব্ধ করতে শোনা যায়।

তবে অভিযোগ অস্বীকার করে সোহেল দাবি করেন, কোম্পানির কাছে আমার ৩১ লাখ টাকা পাওনা রয়েছে। সেই টাকার বিষয়ে কথা বলতেই তাকে ডেকেছিলাম। পরে ফ্ল্যাটে গেলে তিনি চিৎকার শুরু করেন, তখন আমি মারধর করেছি, তবে ধর্ষণ করিনি।

কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত জানান, অভিযোগ আমলে নেওয়া হয়েছে। পুলিশের বিশেষ টিম তদন্ত শুরু করেছে এবং ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছে। তদন্ত শেষ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  যশোর   ডিলার   নারী কর্মী   ধর্ষণ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close