সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      ● লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫      ● রাঙ্গাবালীর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান নিয়ে প্রশ্ন, টাকা নেওয়া ও ওষুধ না দেওয়ার অভিযোগ      ● পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান      ● অভাবের সংসার থেকে বিশ্বক্রিকেটের মঞ্চে: নাটোরের গর্ব তাইজুলের জয়যাত্রা      ● জুলাই গণ-অভ্যুত্থানেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার      ● দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি      ● নান্দাইলে নতুন ইউএনও হিসেবে ফয়সাল আহমেদের যোগদান      ● আখাউড়ার ৫৪ বিদ্যালয়ে ইংরেজি শেখার ‘ব্লুমিং ক্লাসরুমের' উপকরণ বিতরণ      ● সিলেটে প্রায় ১০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ      ● চাটমোহরে গুদাম ভেঙে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ      ● হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৮৪      
সখীপুর-কচুয়া সড়কে রাস্তা সংস্কার কাজ শুরু
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

টাঙ্গাইলের সখীপুর-কচুয়া সড়কের মিলপাড় এলাকায় ব্যক্তি উদ্যোগে শুরু হয়েছে রাস্তা সংস্কার কাজ।

আজ রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেলের উদ্যোগে মা ও শিশু কেয়ার ক্লিনিক থেকে মিলপাড় পর্যন্ত জরুরি সংস্কার কার্যক্রম চলছে। 

সম্প্রতি এ সড়কের দুরবস্থা ও জনদুর্ভোগের বিষয়টি কয়েকটি পত্রিকায় প্রকাশিত হওয়ায় তার নজরে আসলে নিজ উদ্যোগে তিনি সংস্কার কাজ শুরু করেন। 

একাধিক অটো চালক, সিএনজি ও পথচারীরা জানান, সালাউদ্দিন আলমগীর রাসেলের সাহেবের এমন মহৎ উদ্যোগকে তারা কৃতজ্ঞ। 

উল্লেখ্য, প্রায় আট কিলোমিটার দীর্ঘ এ সড়কটি এলাকার প্রধান যোগাযোগ মাধ্যম। বর্তমানে এটি খানাখন্দ, ভাঙাচোরা পিচ আর বৃষ্টির পানিতে জলাবদ্ধ এক ভয়ংকর মরণফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন হাজারো শিক্ষার্থী, কৃষিপণ্যবাহী যান, ব্যবসায়ী ও সাধারণ মানুষ এই সড়ক দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে নিয়মিত যাতায়াত করছেন। 

সড়কের দুই পাশে রয়েছে গ্রাম, স্কুল-কলেজ, হাটবাজার ও ধর্মীয় প্রতিষ্ঠান। শুধু সখীপুর নয়, টাঙ্গাইল সদর, বাসাইল, ঘাটাইল, মির্জাপুর, ভালুকা, ফুলবাড়িয়া ও ময়মনসিংহের ত্রিশালের মানুষও এ সড়ক ব্যবহার করেন। 

বর্ষাকালে সড়কটি কাদার সাগরে রূপ নেয়। ছোট যানবাহন প্রায় চলতেই পারে না, ভারী যান-বাহন কাদায় দেবে যায়। প্রতিদিন ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী, কৃষক ও ব্যবসায়ীরা ভোগান্তিতে পড়ছেন সবচেয়ে বেশি।

অঞ্চলবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এ সড়কের স্থায়ী সংস্কার নিয়ে কার্যকর পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

স্থানীয়রা অবিলম্বে সড়কের টেকসই সংস্কারের জন্য সড়ক ও জনপথ (সওজের) কাছে দাবি জানিয়েছেন।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  সখীপুর-কচুয়া   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close