মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, ম্যাজিস্ট্রেটকে অব্যাহতি
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৪৩ পিএম আপডেট: ২১.০৯.২০২৫ ৮:৪৪ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পঞ্চগড়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তাহমিদুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জেলা প্রশাসন আজ রবিবার (২১ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে।

ঘটনা ঘটে নৌকাডুবির তিন বছর পূর্তি উপলক্ষে বোদা উপজেলার করতোয়া নদীর আওলিয়া ঘাটে। ২০২২ সালের সেপ্টেম্বরে মহালয়া উপলক্ষে শতাধিক যাত্রী বহনকারী নৌকা ডুবে ৭১ জনের মৃত্যু হয়েছিল। এই দিনে ৬–৭ জন সাংবাদিক সংবাদ সংগ্রহের জন্য নদীর ঘাটে যান।

সাংবাদিকদের অভিযোগ, ম্যাজিস্ট্রেট মোঃ তাহমিদুর রহমান তাদের নদী পার হতে বাধা দেন। নৌকায় মোটরসাইকেল পারাপার হচ্ছিল, কিন্তু সাংবাদিকরা নদী পারাপারে বাধা পান। সাংবাদিকরা প্রশ্ন তুললে তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, আপনি আল জাজিরার সাংবাদিক হন, আর যেই সাংবাদিক হন, তাতে আমার যায় আসে না। যেতে পারবেন না।

পরে সাংবাদিকদের উদ্দেশ্যে আরও বলেন, “আপনারা সন্ত্রাসী।” এ সময় শতাধিক লোকের সামনে সাংবাদিকদের অপমান করার ঘটনায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়।

জানা গেছে, ওই সময় বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম ঘটনাস্থলে পৌঁছলেও সাংবাদিকদের অভিযোগের বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি। বরং সাংবাদিকদের উদ্দেশে বলেন, “কি পারেন করেন।”

পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলী সাংবাদিকদের জানান, ম্যাজিস্ট্রেট মোঃ তাহমিদুর রহমানকে আজকের ঘাটে দায়িত্ব ও যাবতীয় কার্যক্রম থেকে প্রত্যাহার করা হয়েছে।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  সাংবাদিকদ   অসৌজন্যমূলক আচরণ   ম্যাজিস্ট্রেট   অব্যাহতি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close