বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
দামুড়হুদায় নিজ কক্ষ থেকে যুবকের লাশ উদ্ধার
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৪২ পিএম আপডেট: ২১.০৯.২০২৫ ৫:৪৬ PM
নিহত বাবু

নিহত বাবু

চুয়াডাঙ্গার দর্শনা থানার প্রতাপপুর গ্রামে নিজ স্বয়ং কক্ষ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

আজ রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৭ টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। 

নিহত বাবু দর্শনা থানার প্রতাপপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে। 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার দিবাগত রাত ১১ টার দিকে বাবু খাওয়া-দাওয়া শেষ করে নিজ কক্ষে ঘুমাতে যায়। এরপর আজ রবিবার সকালের দিকে বাবা-মা তার কক্ষে গিয়ে দেখে সে মৃত্যুবরণ করেছে। তার পিঠে একটি ক্ষত চিহ্ন আছে। 

এরপর অজ্ঞাতনামা এক ব্যক্তি ট্রিপল ৯৯৯ ফোন করলে দর্শনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠান।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, হত্যা না স্বাভাবিক মৃত্যু তা এখনও জানা যায়নি। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  দামুড়হুদা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close