প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৪:০৯ পিএম আপডেট: ২১.০৯.২০২৫ ৪:৩৪ PM

অধ্যাপক ড. এইচ. এম. মোশারফ হোসেন
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কোষাধ্যক্ষ হিসেবে নিয়োজিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ. এম. মোশারফ হোসেন।
আজ রবিবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান তাকে কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত করেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ সাক্ষরিত এক নিয়োগপত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।
নিয়োগপত্রে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর গঠনতন্ত্রের ৬(এ) অনুচ্ছেদ অনুযায়ী মাননীয় উপাচার্য আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ২০২৫ এর কোষাধ্যক্ষ হিসেবে মনোনয়ন প্রদান করেছেন।