বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
২৪ সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৫৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবে।

আজ রবিবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, এবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে ৮০ হাজার সেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হবে। পূজা যেহেতু ধর্মীয় পবিত্র অনুষ্ঠান সেহেতু আমাদের সবার সতর্ক থাকতে হবে।

বিভিন্ন রুটে আমাদের দেশে মাদক প্রবেশ করছে উল্লেখ করে তিনি বলেন, এর পরিবর্তে চাল, সার ও ওষুধ চলে যাচ্ছে। শুধু কক্সবাজার ও চট্টগ্রাম রুটেই না বরিশাল ও বরগুনার সমুদ্র নিকটবর্তী নৌ রুটেও চাল ও সার চলে যাচ্ছে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আরাকান আর্মিরা মাদকের ওপর ভিত্তি করে বেঁচে আছে। বর্তমানে মাদক প্রচুর পরিমাণে ধরা হচ্ছে। ফলে মাদকের দামও বেড়ে গেছে।

তিনি আরো বলেন, সারা দেশে কৃষক আলুর দাম পাচ্ছে না। কৃষকরা নায্যমূল্য না পেলে তারা যদি আগামীতে আলু চাষ না করে তাহলে আগামীতে আলুর দাম বাড়বে।

এবার প্রতিমা ভাঙার সংখ্যা অনেক কম উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন এলাকায় প্রতিমা যারা ভেঙেছেন তাদের সিসিটিভি ক্যামেরার মাধ্যমে শনাক্ত করা হচ্ছে। আগামী ২৪ তারিখ থেকে পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  স্বরাষ্ট্র উপদেষ্টা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close