বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
প্রাথমিকের শিক্ষকদের জন্য বড় সুখবর
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৫৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বড় সুখবর আসছে প্রাথমিকের শিক্ষকদের জন্য। এবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর স্কেল প্রদানের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে চিঠি দেওয়া হয়েছে।

গত ৯ সেপ্টেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় শাখা-২-এর যুগ্ম সচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর স্কেল প্রদানের বিষয়ে মতামত দেওয়ার জন্য সচিব, অর্থ মন্ত্রণালয় ও অর্থ বিভাগকে অনুরোধ জানানো হয়। 

এদিকে অর্থ বিভাগ হতে মতামতে বলা হয়েছে, পদের মূল বেতন স্কেল উন্নীত করা হলে, ও্ই উন্নীতকরণের তারিখ থেকে ‘জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর অনুচ্ছেদ-৭ অনুযায়ী’ পদোন্নতি ব্যতিরেকে একই পদে পরবর্তী ১০ বছরে উচ্চতর গ্রেড বিবেচিত হবে।

এর আগে শিক্ষকদের বেতন ১৩তম গ্রেডের উচ্চ ধাপে নির্ধারণের নির্দেশনা চেয়ে গত ২৮ জুলাই অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এছাড়াও, গত নভেম্বরে দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ লাখ ৫৪ হাজারের বেশি শিক্ষকের বেতনস্কেল উন্নীত করা হয়। এ ছাড়া প্রধান শিক্ষকদের ১১তম গ্রেড এবং সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেডের বেতন স্কেল নির্ধারণের সিদ্ধান্ত হয়।

তবে এমন সিদ্ধান্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সন্তুষ্টি প্রকাশ করেতে দেখা যায় কিছু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের।


স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  প্রাথমিক   শিক্ষক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close