বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দেশের স্বার্থে সবাইকে সংকীর্ণ ও হিংস্র দলীয়পনার ঊর্ধ্বে উঠতে হবে: ঢাবি উপাচার্য
নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৩৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেছেন, দেশের স্বার্থে সবাইকে সংকীর্ণ ও হিংস্র দলীয়পনার ঊর্ধ্বে উঠতে হবে।

শনিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযয়ের (নোবিপ্রবি) উপাচার্যের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন, আমরা জাতির কাছে ডাকসু নির্বাচনটি গ্রহণযোগ্য করে সম্পন্ন করতে পেরেছি এবং এতে বহু মানুষের অবদান আছে, আল্লাহর রহম আছে। আমার বিভিন্ন সময়ে নোবিপ্রবির উপাচার্য এবং শিক্ষকদের সঙ্গে যোগাযোগ হয়েছে। এই ডাকসু প্রক্রিয়াটিও তারা আমাদের সঙ্গে সার্বক্ষণিক শুভেচ্ছা ও পরামর্শ দিয়ে পাশে ছিলেন।

তিনি বলেন, আমি মনে করি ছাত্রদের মতপ্রকাশ, তাদের গণতান্ত্রিক চর্চা, নেতৃত্বের চর্চা—এই জাতীয় কাজগুলো চালিয়ে নিতে হলে একরম আলোচনার জন্য, অংশগ্রহণের জন্য কিছু প্রাতিষ্ঠানিক রূপ প্রয়োজন। সেটি ধীরে ধীরে এই বিশ্ববিদ্যালয় উপলব্ধি করবে বলে আমি আশা করি। আমাদেরকে দেশের স্বার্থে সংকীর্ণ, হিংস্র, দলীয়পনার ঊর্ধ্বে উঠতে হবে।

ঢাবি উপাচার্য বলেন, আমরা দেখেছি, গণরুম থেকে আরম্ভ করে বিবর্তনমূলক বিভিন্ন রকম ব্যবস্থা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হল পর্যায়ে ছিল। সেটি কাটিয়ে উঠে এখন আমরা তুলনামূলকভাবে একরকম শৃঙ্খলা এবং স্থিতিশীলতার মধ্য দিয়ে যাচ্ছি। এই সময়ে বিশ্ববিদ্যালয়গুলোর পারস্পরিক সহযোগিতা খুবই প্রয়োজন। এতে সাংবাদিদের একটা বিরাট ভূমিকা রয়েছে। আমি সেক্ষেত্রে অকুণ্ঠ চিত্তে স্মরণ করি।

নোয়াখালীর আতিথিয়েতা দেশ সেরা উল্লেখ করে ঢাবি উপাচার্য বলেন, নোয়াখালীর প্রতি আমাদের আলাদা মমতা আছে। এই এলাকা আমার নানার বাড়ি। ঐতিহাসিকভাবে নোয়াখালীর মানুষ ঘাত-প্রতিঘাত মোকাবিলা করে কঠিন সংগ্রামের মাধ্যমে টিকে থাকার ইতিহাস তারা যুগে যুগে তৈরি করেছে। আমার কাছে ভালো লেগেছে। এই এলাকা অত্যন্ত সংগ্রামী। নোয়াখালীর আতিথিয়েতা দেশ সেরা।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল, নোবিপ্রবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ড. মো. শিবলুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  ঢাকা বিশ্ববিদ্যালয়   উপাচার্য  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close