বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      
মেসির জোড়া গোলে ইন্টার মায়ামির জয়
খেলা ডেস্ক
প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৩১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ডিসি ইউনাইটেডকে লিওনেল মেসির জোড়া গোল ও এক অ্যাসিস্টে ইন্টার মায়ামি ৩-২ গোলে হারিয়েছে। এমএলএস প্লে-অফ নিশ্চিতের দৌড়ে দলটি এক ধাপ এগিয়ে গেলেও অপেক্ষায় থাকতে হচ্ছে তাদের।

গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে বৃষ্টিভেজা রাতে শুরু থেকেই প্রভাব বিস্তার করে মায়ামি। ৩৬তম মিনিটে মেসির নিখুঁত পাস ধরে তাদের আলেন্দে গোল করে এগিয়ে দেন দলকে। তবে বিরতির পরপরই ডিসি ইউনাইটেড ক্রিশ্চিয়ান বেনটেকে হেডে সমতা ফেরান।

এরপর ৬৬তম মিনিটে জর্দি আলবার পাস থেকে বাঁ পায়ের শটে গোল করে আবার লিড এনে দেন মেসি। ৭১ মিনিটে মাতেও সিলভেটি পেনাল্টি মিস করে। ৮৫তম মিনিটে তৃতীয় গোলটি করেন আর্জেন্টাইন সুপারস্টার। ইনজুরি টাইমে জেকব মুরেল গোল করলেও হার এড়াতে পারেনি ইউনাইটেড।

উল্লেখ্য, এ মৌসুমে ২২ ম্যাচে ২২ গোল করে মেসি লিগের শীর্ষ গোলদাতার আসনও দখল করেছেন। ম্যাচ শেষে মায়ামি ইস্টার্ন কনফারেন্সে পঞ্চম স্থানে উঠে এলেও নিউইয়র্ক রেড বুলসের জয়ে এখনো নিশ্চিত হয়নি তাদের প্লে-অফ।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  মেসি   ইন্টার মায়ামি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close