বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সুন্দরবনে এবার আইরিশ নারী পর্যটকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৩:০৫ পিএম আপডেট: ২১.০৯.২০২৫ ৩:১০ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মাত্র এক সপ্তাহের ব্যবধানে এবার আয়ারল্যান্ডের (আইরিশ) নাগরিক ৫৭ বছর বয়সী নারী পর্যটক কারমেলন ইলিন সুন্দরবনে ভ্রমণে এসে মারা গেছেন। 

গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য স্টেশন ঘাটে লঞ্চ এমভি আলাস্কাতে অবস্থানকালে তিনি মারা যান। 

এর আগে, ১৩ সেপ্টেম্বর সকালে কচিখালী অভয়ারণ্য স্টেশনের ডিমেরচর নদীতে গোসল করতে নেমে হাফেজ মাহিত আব্দুল্লাহ (১৬) নামে কিশোর পর্যটকও ডুবে মারা গিয়েছিলেন। পরদিন তার মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড।

সুন্দরবন বিভাগ, কোস্টগার্ড ও নৌপুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বাগেরহাটের মোংলা থেকে এমভি আলাস্কা লঞ্চে কারমেলন ইলিন তার স্বামীসহ অন্যান্য বিদেশি পর্যটকদের সঙ্গে সুন্দরবন ভ্রমণ শুরু করেন। প্রথমে তারা চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণি প্রজনন কেন্দ্র পরিদর্শন করেন। ওই দিন রাতে কচিখালী অভয়ারণ্য স্টেশনে রাত্রিযাপন করেন।

ধারণা করা হচ্ছে, শনিবার সকালে স্ট্রোকের কারণে লঞ্চের মধ্যেই আইরিশ নারী পর্যটকের মৃত্যু হয়। খবর পেয়ে সুন্দরবন বিভাগ, কোস্টগার্ড ও নৌপুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন স্ট্রোকজনিত কারণে মারা গেছেন কারমেলন ইলিন। ধানসাগর নৌপুলিশ মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বামীকে হস্তান্তর করবে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  সুন্দরবন   পর্যটক মৃত্যু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close