বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
পাটের আঁশে শিল্পকর্ম, কলারোয়ায় দুর্গা প্রতিমা দেখতে ভিড়
হাবিবুর রহমান সোহাগ, সাতক্ষীরা:
প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫৯ পিএম

সাতক্ষীরার কলারোয়ার পালপাড়া সার্বজনীন পূজামণ্ডপে এবারের শারদীয় দুর্গোৎসবের মূল আকর্ষণ হয়ে উঠেছে ব্যতিক্রমী এক প্রতিমা। সোনালি আঁশ ‘পাট’ দিয়ে নির্মিত দেবী দুর্গার প্রতিমা দেখতে ইতোমধ্যেই শত শত দর্শনার্থীর ভিড় জমছে।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক পলাশ কুমার পাল জানান, প্রায় তিন লাখ টাকা ব্যয়ে চারজন ভাস্করের টানা তিন মাসের পরিশ্রমে এ প্রতিমা নির্মিত হয়েছে। 

তিনি বলেন, ২০২৩ সালে ধান দিয়ে প্রতিমা বানিয়ে সারাদেশে সাড়া ফেলেছিলাম। এবার পাটকে বেছে নিয়েছি, কারণ পাট বাংলাদেশের ঐতিহ্যের অংশ। এ প্রতিমার মাধ্যমে আমরা দেশীয় সংস্কৃতিকে নতুনভাবে উপস্থাপন করতে চেয়েছি।

আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে সারাদেশে শারদীয় দুর্গোৎসব। তবে এর আগেই প্রতিদিন ভিড় করছেন নানা স্থান থেকে আসা দর্শনার্থীরা। কেউ পরিবার-পরিজন নিয়ে, কেউবা কৌতূহল মেটাতে আসছেন এই বিশেষ প্রতিমা দেখতে।

দর্শনার্থী সাথী কুমারী বলেন, গতবার ধানের তৈরি প্রতিমা দেখতে এসেছিলাম। এবারের পাটের প্রতিমা আরও বেশি আকর্ষণীয়।” আরেকজন দর্শনার্থী কণিকা মিত্র জানান, “পাট দিয়ে এমন সুন্দর প্রতিমা হবে—কখনো ভাবিনি। সত্যিই অসাধারণ।

শিল্পীরা জানিয়েছেন, কাঠামো তৈরি করে ধাপে ধাপে প্রতিমার প্রতিটি অংশ পাট দিয়ে মুড়ে সাজানো হয়েছে। দেবী দুর্গার সাজসজ্জা, অলংকার, এমনকি সিংহ ও মহিষাসুরের ভাস্কর্যও পাটের আঁশে গড়া। ফলে প্রতিমাটি হয়ে উঠেছে সম্পূর্ণ ভিন্নধর্মী শিল্পকর্ম।

প্রতি বছর অভিনবত্বের জন্য খ্যাত এই পূজামণ্ডপ এবারও দর্শনার্থীদের মন জয় করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া প্রতিমাটি স্থানীয়দের মতে শুধু একটি শিল্পকর্ম নয়, বরং দেশের ঐতিহ্য ও সংস্কৃতির অনন্য বহিঃপ্রকাশ।

স্বদেশ প্রতিদিন/এনআর



আরও সংবাদ   বিষয়:  পাট   আঁশ   শিল্পকর্ম   দুর্গা   প্রতিমা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close