প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ১:১৮ পিএম

সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল
কিশোরগঞ্জ জেলা বিএনপির আংশিক কমিটির নির্বাচন শেষ হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ভোটগ্রহণ শুরু হয় এবং রাতেই ফলাফল ঘোষণা করা হয়।
সভাপতি পদে আনারস প্রতীক নিয়ে মো. শরীফুল আলম ১,৫২২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুহুল হোসাইন ছাতা প্রতীকে পান মাত্র ১৯৭ ভোট।
সাধারণ সম্পাদক পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে মাজহারুল ইসলাম রিকশা প্রতীকে ১,১৫৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খালেদ সাইফুল্লাহ সোহেল ফুটবল প্রতীকে পান ৬১১ ভোট। অন্য দুই প্রার্থীর মধ্যে শরীফুল আলম রাজন (মাছ প্রতীক) পান ৩০ ভোট এবং অ্যাডভোকেট সাজ্জাদুল হক (গোলাপ প্রতীক) পান ৭ ভোট।
নির্বাচনের ফলাফল ঘোষণা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল।
স্বদেশ প্রতিদিন/এনআর