বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
৩৮ বছর পর জকসু নির্বাচন, উৎসবের আমেজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪১ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

দীর্ঘ ৩৮ বছর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিক্ষার্থীদের আন্দোলন ও দাবির প্রেক্ষিতে গত বুধবার বিশ্ববিদ্যালয় প্রশাসন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৮ অক্টোবর থেকে নির্বাচন কমিশন গঠন ও কার্যক্রম শুরু হবে। ১৮ অক্টোবর তফসিল ঘোষণা এবং ২৭ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সর্বশেষ ১৯৮৭ সালে জগন্নাথ কলেজে এ নির্বাচন হয়েছিল। দীর্ঘ বিরতির পর নতুন করে নির্বাচন ঘিরে ক্যাম্পাসে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোটার তালিকা প্রকাশ, সংশোধন, মনোনয়নপত্র জমা ও যাচাই—সব ধাপ নভেম্বরের মধ্যেই সম্পন্ন হবে। গত ২৬ আগস্ট বিশেষ সিন্ডিকেট সভায় গৃহীত খসড়া সংবিধি অনুযায়ী, সব নিয়মিত শিক্ষার্থী ভোটার ও প্রার্থী হতে পারবেন। তবে প্রফেশনাল কোর্সের শিক্ষার্থী, বিশেষ ডিগ্রিধারী বা অন্য প্রতিষ্ঠানে সংযুক্ত শিক্ষার্থীরা জকসুর আওতার বাইরে থাকবেন।

জকসুর উদ্দেশ্যে উল্লেখ করা হয়েছে—মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলনসহ জাতীয় আন্দোলনের চেতনা ধারণ ও প্রচার, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক চর্চা, নেতৃত্ব বিকাশ এবং মুক্তচিন্তার প্রসার। নির্বাহী কমিটিতে থাকবেন ২১ জন সদস্য। উপাচার্য হবেন সভাপতি ও কোষাধ্যক্ষ পদাধিকারবলে কোষাধ্যক্ষ। বাকি ১৯টি পদে সরাসরি ভোট হবে। পাশাপাশি প্রতিটি হলে ১৭ সদস্যের হল সংসদ গঠনের বিধানও সংবিধিতে অন্তর্ভুক্ত হয়েছে।

জকসু ও হল সংসদে যেসব পদে নির্বাচন হবে তার মধ্যে রয়েছে—সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস), যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস), ইতিহাস ও ঐতিহ্য সম্পাদক, শিক্ষা ও গবেষণা সম্পাদক, কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক, সাহিত্য, প্রকাশনা ও সংস্কৃতি সম্পাদক, অর্থ সম্পাদক, ক্রীড়া সম্পাদক, পরিবহন সম্পাদক, সমাজসেবা সম্পাদক, পাঠাগার ও সেমিনার সম্পাদক, আন্তর্জাতিক সম্পাদক এবং সদস্য পদে আরও পাঁচটি—মোট ১৮টি পদ।

দীর্ঘ প্রতীক্ষার পর নির্বাচন ঘোষণায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। বিভিন্ন ছাত্র সংগঠন এ নির্বাচনকে শিক্ষার্থীদের অধিকার আদায় ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে। ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও গণতান্ত্রিক ছাত্র সংসদসহ বিভিন্ন সংগঠনের নেতারা নির্বাচনের গুরুত্ব তুলে ধরেছেন।

শিক্ষার্থীরা আশা করছেন, দীর্ঘ প্রতীক্ষার পর জকসু নির্বাচনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্র, জবাবদিহিতা ও শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার নতুন পথ উন্মোচিত হবে।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  জকসু   নির্বাচন   উৎসব   আমেজ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close