প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১৪ AM আপডেট: ২১.০৯.২০২৫ ৮:১৬ এএম

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভান্ডারীপাড়া গ্রামের ৮০টি হিন্দু পরিবার আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ভান্ডারীপাড়া মন্দিরে উপজেলা জামায়াতে ইসলামী আমির এ এস এম মতিউর রহমানের মাধ্যমে এই যোগদান কার্যক্রম সম্পন্ন হয়।
ভান্ডারীপাড়া গ্রামের মাতুব্বর বিকাশ বলেন, ‘তিনি অনেক দিন ধরেই জামায়াতের মতাদর্শের প্রতি বিশ্বাসী ছিলেন। তিনি বলেন, ‘আমাদের তিনটি সমাজের ৮০টি পরিবার এখন জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছে। আমরা বিশ্বাস করি, জামায়াত আমাদের ধর্মের মানুষকেও সুরক্ষা দেবে এবং তাদের নিরাপত্তার জন্য কাজ করবে।’
শৈলকুপা উপজেলা জামায়াতের আমির এ এস এম মতিউর রহমান বলেন, ‘বর্তমানে হিন্দু সম্প্রদায়ের অনেকেই দ্বিধাহীনভাবে আমাদের দলে যোগ দিচ্ছেন। তারা নিরাপত্তা চায় এবং আমরা সব ধর্মের মানুষকে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই।’
স্বদেশ প্রতিদিন/এমএম