বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নাঙ্গলকোটে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন
‎নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ২:২০ AM

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভার দ্বিবার্ষিক সম্মেলন শনিবার (২০ সেপ্টেম্বর) দিনব্যাপী নাঙ্গলকোট হেলিপ্যাড মাঠে অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক আলহাজ্ব নজির আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোস্তাক মিয়া, সম্মেলন উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন।

‎বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির, কুমিল্লা মহানগর বিএনপি আহ্বায়ক উৎবাতুল বারি আবু, সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া, সদর দক্ষিণ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাবেক সহ-সভাপতি শোয়াইব খন্দকার, কুমিল্লা দক্ষিণ জেলা কৃষকদল আহ্বায়ক মোস্তফা জামান, মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সরওয়ার জাহান দোলন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ভূঁইয়া স্বপন, নাঙ্গলকোট পৌরসভা বিএনপি সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন মুকুল প্রমুখ।


‎অনুষ্ঠান শেষে নাঙ্গলকোট উপজেলা বিএনপি দ্বি-বার্ষিক সম্মেলনে জোড্ডা ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আলী আক্কাসকে সভাপতি, মৌকরা ইউনিয়ন  সাবেক চেয়ারম্যান কলিমুল্লাহকে সাধারণ সম্পাদক, নাঙ্গলকোট উপজেলা বিএনপি সদস্য মিজানুর রহমান মজুমদার ও পেরিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি আবু সায়েম মজুমদার শিপু-কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

‎নাঙ্গলকোট পৌরসভা বিএনপির কমিটিতে পৌরসভা বিএনপি সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন নয়নকে সভাপতি ও সাবেক যুগ্ম আহ্বায়ক মাঈন উদ্দিন ভূঁইয়া বাহারকে সাধারণ সম্পাদক, নাঙ্গলকোট পৌরসভা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার ও লোকমান হোসেনকে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করা হয়।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  নাঙ্গলকোট   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close