শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘ইসলামী সমাজ গড়তে হলে ইসলামী শাসন ব্যবস্থা জরুরি’
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৪২ পিএম
২৫ নং ওয়ার্ড জামায়াতের নির্বাচনী প্রস্তুতি ও গণসংযোগ সভা

২৫ নং ওয়ার্ড জামায়াতের নির্বাচনী প্রস্তুতি ও গণসংযোগ সভা

বরিশালে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল-৫ আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন, ইসলামী সমাজ গড়তে হলে ইসলামী শাসন ব্যবস্থা জরুরি। দেশবাসী বলছে সব দল দেখা হয়েছে, এবার জামায়াতে ইসলামীকে দেখতে চাই।

আজ শনিবার (২০ সেপ্টেম্বর) নগরীর ২৫ নং ওয়ার্ড জামায়াতের নির্বাচনী প্রস্তুতি ও গণসংযোগ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মহানগর জামায়াতের নায়েবে আমির প্রফেসর মাহমুদ হোসাইন দুলাল, মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, কোতোয়ালি থানা (দক্ষিণ) আমির তারেকুল ইসলাম, থানা নায়েবে আমির অ্যাডভোকেট সালাউদ্দিন মাসুম, থানা সেক্রেটারি মাওলানা আ. রব প্রমুখ।

দেশে পরিবর্তনের ছোঁয়া লেগেছে উল্লেখ করে তিনি বলেন, “অনেক যৌক্তিক কারণে ইতিমধ্যে তারা অনুভব করেছেন দেশ আসছে চলেছে পরিবর্তন। যার প্রাথমিক আলামত হলো দুটো বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। ভয়ের কোন কারণ নেই কেননা ভোটকেন্দ্র দখলের দিন শেষ, কেউ ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে জনগণ তা শক্ত হাতে রুখে দিবে।”

অ্যাডভোকেট হেলাল আরো বলেন, “জনগণের দ্বারে দ্বারে গিয়ে আমাদের দাওয়াত পৌঁছে দিতে হবে। সকল প্রোপাগান্ডা ও গুজবকে ময়দানে থেকে জনগণকে নিয়ে রুখে দিতে হবে। ভোটারদের মধ্যে জাগরণ সৃষ্টি করতে হবে। বিগত দিনে দেশের সবচেয়ে নির্যাতিত দল জামায়াতকে এখন সবচেয়ে মানবিক, জনবান্ধব ও দেশ প্রেমিক দল হিসেবে দেখছে জনগণ।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  ইসলাম   জামায়াত   বরিশাল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close