মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
ভালুকায় মেশিন চাপায় শ্রমিকের মৃত্যু
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২৪ পিএম
এক্সিলেন্ট সিরামিক নামক কারখানায় এই ঘটনাটি ঘটে

এক্সিলেন্ট সিরামিক নামক কারখানায় এই ঘটনাটি ঘটে

ময়মনসিংহের ভালুকা মেশিনচাপা পড়ে মারা গেছেন এক শ্রমিক। 

আজ শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও গ্রামে অবস্থিত এক্সিলেন্ট সিরামিক নামক কারখানায় এই ঘটনাটি ঘটে। নিহত মামুন ২২ গফরগাঁও উপজেলায় দুবাসিয়া গ্রামের মানিক মিয়ার ছেলে।  

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, আজ শনিবার বিকেলে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও গ্রামে অবস্থিত এক্সিলেন্ট সিরামিক নামক কারখানায় গাড়ি থেকে মেশিন নামানো হচ্ছিল। ওই সময় গাড়ি থেকে পড়ে যাওয়া মেশিনের নিচে চাপা পড়ে শ্রমিক মামুন। পরে তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। 

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, মারা যাওয়া শ্রমিকের লাশ উদ্ধার করে আনা হয়েছে। পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  ভালুকা   মেশিন   শ্রমিক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close