শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সোনাগাজীতে শ্রমিক দলের পরিচিতি ও আলোচনা সভা
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২৯ পিএম

ফেনীর সোনাগাজীতে চরছান্দিয়া ইউনিয়ন শ্রমিক দলের নতুন কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভা ২০ সেপ্টেম্বর (শনিবার) বিকেলে সওদাগরহাট বিপ্লবী যুব সংঘ মাঠে আয়োজন করা হয়। 

সভার সভাপতিত্ব করেন সওদাগর হাট বিপ্লবী যুব সংঘের সভাপতি সাব্বির রায়হান তারেক এবং সঞ্চালনা করেন চরছান্দিয়া ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ডালিম।

সভায় প্রধান অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা শ্রমিক দলের সভাপতি নুরুল হুদা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোল্লা মাসুদ। প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন পবি। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক ভূঞা এবং চরছান্দিয়া ইউনিয়ন কমিটির সভাপতি শেখ ফরিদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ গিয়াস উদ্দিন, মোঃ সজিব, সিরাজুল ইসলাম রুবেল, মোঃ ইলিয়াস, মোয়াজ্জেম হোসেন বাবুল, ডলার মাহমুদ, পৌর যুবদল নেতা জাবেদ হোসেন, আরাফাত রহমান কোকো ফাউন্ডেশনের সভাপতি উল্যাহ ফারুক এবং সাবেক মেম্বার প্রার্থী নুর নবী প্রমুখ।

বক্তাগণ সবাইকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামীর দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে ঐক্যবদ্ধ হয়ে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান। এছাড়াও আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার জন্য নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার পরামর্শ দেন।

সভার মাধ্যমে নেতাকর্মীদের বিএনপির বিরুদ্ধে সব ধরনের অপপ্রচার এর বিরুদ্ধে সজাগ থাকার পরামর্শও দেওয়া হয়।

স্বদেশ প্রতিদিন/ আরএফ  


আরও সংবাদ   বিষয়:  বিপ্লবী   যুব   সংঘ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close