প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১২ পিএম

এশিয়া কাপের সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচে আবারও দায়িত্ব পালন করবেন জিম্বাবুইয়ান ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। এর আগে ১৪ সেপ্টেম্বরের ম্যাচেও তিনি রেফারির দায়িত্বে ছিলেন।
গত ম্যাচে টসের সময় দুই দলের অধিনায়ককে হাত মেলাতে না দেওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আইসিসিকে চিঠি দিয়েছিল, যাতে পাইক্রফটকে টুর্নামেন্ট থেকে অপসারণ করা হয়। তবে আইসিসি সেই দাবিটি মানেনি।
পিসিবির পুনরায় চিঠি দিলেও ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তা খারিজ করেছে। এই বিতর্কের কারণে পাকিস্তান-সংযুক্ত আরব আমিরাত ম্যাচ এক ঘণ্টা দেরি করে শুরু হয়েছিল।
পাকিস্তান দাবী করেছে পাইক্রফট তার ভুলের জন্য ক্ষমা চেয়েছেন। তবে ভারতের সংবাদ মাধ্যমে বলা হয়েছে, তিনি সরাসরি ক্ষমা চাননি, বরং হ্যান্ডশেক সংক্রান্ত ভুল বোঝাবুঝি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন।
সাফ বোঝাপড়া বা সমাধান না হলেও আইসিসি আবারও ভারত-পাকিস্তান ম্যাচে পাইক্রফটকে দায়িত্ব দিয়েছে, যাতে সুপার ফোরে চিরপ্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি ম্যাচ নির্বিঘ্নে পরিচালিত হয়।
স্বদেশ প্রতিদিন/ আরএফ