বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাবনা মানসিক হাসপাতালের শয্যাসংখ্যা দ্বিগুণ করা হবে: স্বাস্থ্য সচিব
শিশির ইসলাম, পাবনা
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৫৪ পিএম

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান জানান, দেশের একমাত্র বিশেষায়িত মানসিক হাসপাতাল পাবনা মানসিক হাসপাতালের শয্যা সংখ্যা ৫০০ থেকে এক হাজারে উন্নীত করা হচ্ছে।

আজ শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে পাবনা মানসিক হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান।

সাইদুর রহমান আরো জানান, মানসিক রোগীদের জন্য চিকিৎসা সেবার মান বৃদ্ধির লক্ষ্যে শয্যা সংখ্যা বৃদ্ধি ছাড়াও নতুন চিকিৎসক নিয়োগ, আধুনিক যন্ত্রপাতি সংযোজন এবং অবকাঠামোগত উন্নয়নসহ একটি বৃহত্তর উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে সরকার। প্রকল্পটি শিগগিরই অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে উপস্থাপন করা হবে।

তিনি বলেন, “মানসিক স্বাস্থ্যসেবা খাতকে আরও কার্যকর করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পাবনা মানসিক হাসপাতাল শুধু বাংলাদেশের নয়, বরং দক্ষিণ এশিয়ার জন্যও একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা প্রতিষ্ঠান। তাই এর সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।”

উল্লেখ্য, পাবনা শহরের দক্ষিণ প্রান্তে ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত এই হাসপাতালটি দেশের মানসিক স্বাস্থ্য খাতের কেন্দ্রীয় সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।বর্তমানে এখানে প্রতিদিন গড়ে প্রায় দুই হাজার বহির্বিভাগীয় রোগী সেবা গ্রহণ করেন। শয্যা সংকটের কারণে বহু রোগীকে ভর্তি করা সম্ভব হয় না। দীর্ঘদিন ধরে শয্যা সংখ্যা বৃদ্ধি ও আধুনিকায়নের দাবি জানিয়ে আসছিলেন সংশ্লিষ্টরা।

এদিন পরিদর্শনকালে স্বাস্থ্যসেবা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর, হাসপাতালের পরিচালকসহ স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  পাবনা   মানসিক   হাসপাতাল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close