
সংগৃহীত ছবি
কে যাচ্ছে এশিয়ার নেতৃত্বে? নতুন কেউ নাকি রাজত্ব করবেন আগের রাজাই? নানা সমীকরণের মার-প্যাচে শুরু হতে যাচ্ছে সুপার ফোর পর্ব। এশিয়া কাপ ২০২৫ আসরের সুপার ফোর নিশ্চিত করতে টাইগাররা চেয়ে ছিলো বর্তমানে তাদের অন্যতম প্রতিদ্বন্দ্বী শ্রীলঙ্কার দিকে। এদিন তাদের হতাশ করেনি সিংহের প্রতিনিধি লঙ্কানরা।
আজ শনিবার (২০ সেপ্টেম্বর) সুপার ফোর পর্বে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘নাগিন ডার্বি’তে মুখোমুখি হবে দুদল।
তবে আজকের এই ম্যাচকে সামনে রেখে বাংলাদেশের তুলনায় কিছুটা এগিয়ে রাখতে হয় শ্রীলঙ্কাকে। কারণ, তারা গ্রুপ পর্বের তিন ম্যাচের সবগুলোই জিতেছে, যেখানে বাংলাদেশকেও হারিয়েছিল। অর্থাৎ লঙ্কানরা এখনো টুর্নামেন্টে অপরাজিত। অন্যদিকে বাংলাদেশ উঠেছে ভাগ্যের সহায়তায়।
গত ৭ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে যেভাবে লড়াই জমিয়ে তুলেছে লাল-সবুজ জার্সিধারীরা, তাতে জয়ের সম্ভবনা রয়েছে টাইগারদেরও। সেক্ষেত্রে ব্যাট হাতে ভালো করতে হবে টপ অর্ডারদের। দায়িত্ব নিতে হবে মিডলঅর্ডারে খেলা তাওহিদ হৃদয় জাকের আলী অনিক ও শামীম হোসেনদের। বল হাতে কারিশমা দেখাতে হবে মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদদের।
কিন্তু শ্রীলঙ্কার বলিং অ্যাকশনকেও হালকা ভাবে নেওয়া চলবেনা। কারণ লঙ্কানদের দারুন ফর্ম উপহার দিয়ে বোলিং-এ তুষারা, শানাকা, ভেল্লালাগে, চামিরাদের নিয়ে বেশ আক্রমণাত্মক হয়ে উঠতে পারে নীল রাজারা। এছাড়া আফগানিস্তানের বিপক্ষে ১৭০ রানের লক্ষ্য তাড়ায় দুই লঙ্কান ব্যাটার কুশল মেন্ডিস ও কামিন্দু মেন্ডিস যেমন আক্রমণাত্মক ব্যাট করেছেন, তাও ভয়ের কারণ বাংলাদেশের।
আজকের ম্যাচে শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশপাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কামিল মিশারা, কুশল পেরেরা, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েল্লালাগে, দুশমন্থ চামিরা, নুয়ান থুশারা।
আজকের ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশতানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক, উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান, জাকের আলী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।
এখন অপেক্ষার পর্ব দু’দেশের সমর্থকদের। শেষ নাগিন ড্যান্সের সাথে কার মুখে হাসি? বাংলাদেশ কি পারবে তাদের এতো বছরের আক্ষেপ গোছাতে? নাকি আবারো ভাগ্যের উপর দোষ চাপিয়ে ফিরবে মীরপুরের হোম গ্রাউন্ডে?
সেই সমীকরণের ফলাফল দেখতে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় চোখ রাখুন টিভির পর্দায়।