বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
বিমান ভাড়ায় আটকে আছে হজ প্যাকেজ ঘোষণা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ২:৫৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সৌদি আরবের নির্ধারিত সময় অনুযায়ী হজযাত্রী নিবন্ধনের বাকি আছে এক মাসেরও কম। অথচ এখনো হজ প্যাকেজ ঘোষণা করতে পারেনি সরকার। ফলে নিবন্ধনে আগ্রহ দেখাচ্ছেন না হজযাত্রীরা।

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে গত ২৭ জুলাই। দেড় মাসের বেশি সময় পার হলেও এখন পর্যন্ত মাত্র এক হাজারের কিছু বেশি হজযাত্রী নিবন্ধন করেছেন।

ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বিমান ভাড়া নির্ধারিত না হওয়ায় প্যাকেজ ঘোষণা আটকে আছে। এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে। যৌক্তিক ভাড়া চূড়ান্ত করতে দরকষাকষি অব্যাহত রয়েছে। যদি সমঝোতা না হয়, তবে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ নেওয়া হতে পারে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের মে মাসের শেষ সপ্তাহে সৌদি আরবে হজ অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১,২৭,১৯৮ জন হজ পালনের সুযোগ পাবেন।

আগামী বছর হজে যেতে প্রাথমিক নিবন্ধনের জন্য ৪ লাখ টাকা জমা দিতে হচ্ছে। তবে প্যাকেজ ঘোষণার পর বাকি টাকা পরিশোধ করে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

উল্লেখ্য, ধর্ম মন্ত্রণালয়ের আজ শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত তথ্য অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় ৬৪১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৪০ জন হজযাত্রী নিবন্ধন করেছেন। সংশ্লিষ্টরা বলছেন, মোট খরচ নির্ধারিত না হওয়ায় হজযাত্রীরা নিবন্ধনে এগোচ্ছেন না।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  হজ প্যাকেজ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close