প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ২:৪৮ পিএম

সংগৃহীত ছবি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে চালু হচ্ছে ৪ জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন। যাত্রীদের অতিরিক্ত চাহিদা মেটাতে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ঢাকা-কক্সবাজার রুটে ৩ জোড়া এবং ঢাকা-চট্টগ্রাম রুটে ১ জোড়া বিশেষ ট্রেন চলবে।
প্রতিটি ট্রেনে থাকবে ১৮টি বগি। দিনে আসন সংখ্যা হবে ৮৩৪টি এবং রাতে ৭৮৯টি। ভাড়া নির্ধারণ করা হয়েছে নিয়মিত সুবর্ণ এক্সপ্রেস, সোনার বাংলা এক্সপ্রেস ও কক্সবাজার এক্সপ্রেসের মতোই। তবে যাত্রীদের এসি সিটে ৩০ শতাংশ এবং নন-এসি সিটে ২০ শতাংশ অতিরিক্ত ভাড়া দিতে হবে।
সময়সূচি:
৩০ সেপ্টেম্বর:
চট্টগ্রাম-ঢাকা স্পেশাল: দুপুর ২:৪৫-এ চট্টগ্রাম থেকে ছেড়ে রাত ৮টায় ঢাকা পৌঁছাবে।
ঢাকা-কক্সবাজার ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০২’: রাত ১০:৩০-এ কমলাপুর থেকে ছেড়ে যাবে।
১ অক্টোবর:
কক্সবাজার-ঢাকা ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০১’: সকাল ১১:৩০-এ ছাড়বে, রাত ৮টায় ঢাকায় পৌঁছাবে।
রাতেও ঢাকা থেকে কক্সবাজারগামী ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০২’ চলবে।
৩ অক্টোবর:
সকাল ১১:৩০-এ কক্সবাজার থেকে ঢাকামুখী ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০১’।
রাতে ঢাকা থেকে কক্সবাজারগামী ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০২’।
৪ অক্টোবর:
সকাল ১১:৩০-এ কক্সবাজার থেকে ঢাকাগামী ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০১’।
রাত ১০:৩০-এ ঢাকা থেকে চট্টগ্রামগামী ‘চট্টগ্রাম স্পেশাল’, যা ভোর ৪:৩০-এ পৌঁছাবে।
রেলওয়ে কর্মকর্তাদের মতে, অতিরিক্ত যাত্রী চাপ সামলাতে এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে।