বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
৪৭তম বিসিএসের প্রশ্নে অসংগতি ও সঠিক উত্তর না থাকার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় প্রায় পৌনে ৪ লাখ প্রার্থী অংশ নেন। পরীক্ষার্থীরা অভিযোগ করেছেন, কিছু নৈর্ব্যক্তিক প্রশ্নের অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর নেই। এতে প্রার্থীরা সময় নষ্ট করেছেন এবং মানসিক চাপের সম্মুখীন হয়েছেন।

তথ্যপ্রযুক্তি বিষয়ে সেট-১-এর ১৪৬ নম্বর প্রশ্নে কম্পিউটারের প্রোসেসর ক্লক স্পিড ৪.০০ গিগাহার্জ হলে ক্লক মাইকেল টাইম কত? এই প্রশ্নের জন্য প্রদত্ত অপশনগুলো (ক) ২.৫ ন্যানো সেকেন্ড, (খ) ২.৫ মাইক্রো সেকেন্ড, (গ) ৪ মাইক্রো সেকেন্ড, (ঘ) ৪ ন্যানো সেকেন্ড। শিক্ষাবিদ রেদোয়ান রাকিব জানিয়েছেন, সঠিক উত্তরটি ০.২৫ ন্যানো সেকেন্ড হলেও তা অপশনে নেই।

একইভাবে আন্তর্জাতিক বিষয়াবলিতে সেট-১-এর ১১০ নম্বর প্রশ্নে বলা হয়েছে, ইরানের ফর্দো পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র কোন প্রদেশে অবস্থিত? প্রদত্ত অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর নেই। বিশেষজ্ঞ আব্দুর রহমান জানান, কেন্দ্রটি কোম প্রদেশে অবস্থিত।

পরীক্ষার্থীরা দাবি করেছেন, এই ধরনের ত্রুটিপূর্ণ প্রশ্নে সবাইকে নম্বর দেওয়া উচিত। পিএসসির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশ্নপত্র বিশেষজ্ঞদের মাধ্যমে প্রণয়ন ও বহুস্তরীয় যাচাইয়ের পর পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবুও এই ভুল হওয়ায় বিষয়টি খতিয়ে দেখা হবে।

উল্লেখ্য, পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরের ২৫৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন প্রার্থী অংশগ্রহণ করেন। ৪৭তম বিসিএসে মোট শূন্য ও নন-ক্যাডার মিলিয়ে ৩ হাজার ৬৮৮ জন নিয়োগ পাবেন।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  বিসিএস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close