প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ১:২৫ AM আপডেট: ২০.০৯.২০২৫ ১:২৮ এএম

বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান বলেছেন, মুক্তিযুদ্ধের পক্ষে একটি নতুন রাজনৈতিক দল গঠনের সময় এসেছে। তিনি মনে করেন, যদি দলটি নির্বাচনে অংশ নেয়, তবে এটি পাকিস্তানের ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের মতো শক্ত অবস্থান তৈরি করতে পারবে।
ফজলুর রহমান বলেন, দেশের প্রতিটি জায়গা থেকে একজন করে প্রার্থী দাঁড়াবে, মোট ৩০০ ক্যান্ডিডেট থাকবে। তিনি জানিয়েছেন, বিএনপির সাসপেনশন তার রাজনীতিকে বাধাগ্রস্ত করেছে। যদি সম্মেলনের আগে তার স্থগিতাদেশ তুলে না নেওয়া হয়, তবে তিনি নতুন পথ খুঁজতে বাধ্য হবেন।
তিনি বলেন, ৭৮ বছর বয়সেও দেশের জন্য রাজনীতি চালিয়ে যেতে চান। নতুন দল গঠনের ক্ষেত্রে তার লক্ষ্য হবে মুক্তিযোদ্ধাদের পক্ষে দেশের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখা। ফজলুর রহমান এখনও দলীয় পরিচয়ে অংশ নেবেন কি না তা ভবিষ্যতে স্পষ্ট হবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ