শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
কুয়ালালামপুর মাতাবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান ও লুইপা
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০১ পিএম আপডেট: ১৯.০৯.২০২৫ ১০:০৫ PM

বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান ও জিনিয়া জাফরিন লুইপা মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল মালয়েশিয়া (BBFM)-তে সংগীত পরিবেশন করবেন। আগামী ২৭ সেপ্টেম্বর কুয়ালালামপুরের ক্রাফট কমপ্লেক্সে দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে।

আয়োজক প্রতিষ্ঠান মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন (MBFA) জানিয়েছে, দিনব্যাপী এ উৎসবে প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় মালয়েশিয়ান দর্শকদের জন্য থাকবে এক সাংস্কৃতিক ভিন্নতা ও বৈচিত্র্যে ভরপুর আয়োজন।

সঙ্গীত পরিবেশনার পাশাপাশি থাকবে নাচ, ফ্যাশন শো, ঐতিহ্যবাহী সংগীত ও আধুনিক পরিবেশনার সমন্বয়ে সাজানো বিশেষ সাংস্কৃতিক এক্সপো। শিল্পীদের সঙ্গে থাকবেন ছয় সদস্যের একটি সংগীত দল।

মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন (MBFA) জানিয়েছে, সাংস্কৃতিক এ আয়োজন প্রবাসী বাংলাদেশি এবং স্থানীয় মালয়েশিয়ান দর্শকদের জন্য হবে এক অনন্য অভিজ্ঞতা।

আয়োজকরা বিশ্বাস করেন, এ ধরনের উদ্যোগ বাংলাদেশি সংগীত, শিল্প ও সংস্কৃতিকে আন্তর্জাতিক পর্যায়ে আরও বেশি পরিচিত করবে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  মনির খান   জিনিয়া জাফরিন লুইপা   বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল মালয়েশিয়া   মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন   সঙ্গীত     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close