
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের ঐতিহ্যবাহী গুরুদয়াল মাঠে অনুষ্ঠিত হয়েছে জমজমাট “ফুটবল টুর্নামেন্ট ২০২৫”।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত এ খেলা ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। টুর্নামেন্টের আয়োজন করে স্থানীয় যুব সমাজ ও ক্লাবের সদস্যরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু চিকিৎসা বিজ্ঞানী এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সানোয়ার হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন ভাদ্রা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হাসান মাহমুদ চঞ্চল।
প্রধান অতিথির বক্তব্যে আতিকুর রহমান আতিক টাঙ্গাইল ৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী বলেন, “খেলাধুলা একটি জাতিকে আলোর পথে রাখে। মাঠে যত তরুণ থাকবে, সমাজ তত মাদক ও সন্ত্রাসমুক্ত থাকবে। এই টুর্নামেন্ট প্রমাণ করে, আমাদের তরুণরা এখনো পরিবর্তনের স্বপ্ন দেখে।”
তিনি বলেন, “আজ দেশের গণতন্ত্র চরম সংকটে। স্বৈরাচারী সরকার মানুষের ভোটাধিকার হরণ করেছে। জনগণের ভোটে নয়, চাপিয়ে দেওয়া নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকা সম্ভব নয়। আসন্ন জাতীয় নির্বাচনে তরুণদের ভূমিকাই নির্ধারণ করবে গণতন্ত্রের ভবিষ্যৎ।”
টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন নাগরপুর সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা মো. সামছুল আলম সরকার (খোকন) সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপপরিচালক (চলতি দায়িত্ব) মো. মনোয়ার হোসেন।
বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন, মো. রফিজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপি, মো. মিজানুর রহমান লাভলু, দপ্তর সম্পাদক, উপজেলা বিএনপি, মো. নজরুল ইসলাম, সদস্য সচিব, উপজেলা যুবদল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার, সভাপতি, দপ্তিয়র ইউনিয়ন বিএনপি, মো. জিহাদ হোসেন ডিপটি, সদস্য সচিব, উপজেলা স্বেচ্ছাসেবক দল, মো. হুমায়ুন কবীর, সভাপতি, উপজেলা কৃষকদল, জাহিদ হাসান জাহিদ, সাধারণ সম্পাদক, উপজেলা কৃষকদল, মীর খালীদ মাহবুব রাসেল, আহ্বায়ক, উপজেলা ছাত্রদল, মো. শহিদুর রহমান মনির, সদস্য সচিব, উপজেলা ছাত্রদল, মো. হাবিবুর রহমান, সাবেক চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ, মো. আজম খান, প্যানেল চেয়ারম্যান এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক দর্শক মাঠে উপস্থিত ছিলেন।
জমজমাট মেগা ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় গড়পাড়া ফুটবল একাডেমি (মানিকগঞ্জ) বনাম ধোপাকান্দি ইয়ংস্টার (কামারখন্দ, সিরাজগঞ্জ)। উত্তেজনাপূর্ণ ম্যাচে মানিকগঞ্জ দল ১-০ গোলে সিরাজগঞ্জকে পরাজিত করে। খেলাটি ঘিরে আশপাশের বহু গ্রাম থেকে দর্শনার্থীরা এসে মাঠ ভরিয়ে তোলেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, “খেলাধুলা কেবল বিনোদন নয়, বরং তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে রক্ষা করে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে