প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৪:০৪ পিএম

সংগৃহীত ছবি
নওগাঁর পোরশায় গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিষ্ণপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে সনদপত্র বিতরণ করেন ইউএনও রাকিবুল ইসলাম।
উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পোরশা কার্যালয়ের আয়োজনে ৭ সেপ্টেম্বর থেকে ১০ দিনব্যাপি এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল। এতে এলাকার ৫৪জন পুরুষ/মহিলাকে মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয় এবং সনদপত্র প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাহাদৎ মোহাম্মদ এনামুল হক, আনসার ভিডিপি প্রশিক্ষক ইসরাত জাহান ও সাইকুল ইসলাম।
এদিকে সনদপত্র বিতরণ শেষে ইউএনও রাকিবুল ইসলাম বিষ্ণপুর দাখিল মাদ্রাসা ও তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন পরিদর্শন করেন। এসময় তিনি প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মান উন্নয়নে করণীয় বিষয়ে শিক্ষকদের সাথে আলোচনা ও পরামর্শ প্রদান করেন।
স্বদেশ প্রতিদিন/শাহো