বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কাশিমপুর কারাগার থেকে পালানো ফাঁসির আসামি অবশেষে গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৪:০৫ পিএম আপডেট: ১৯.০৯.২০২৫ ৪:১৭ PM

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি সাকিব ওরফে বাবু (২৩) অবশেষে গ্রেফতার হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর তেজগাঁওয়ের তেজতুরি বাজার এলাকায় গোপন অভিযানে তাকে আটক করে অ্যান্টি-টেররিজম ইউনিট (এটিইউ)।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন এটিইউর পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল।

এটিইউ সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৫ জুন শরীয়তপুর জেলার জাজিরা থানার পূর্ব নাওডোবা হাজী কালাই মোড়লের কান্দি গ্রামের অষ্টম শ্রেণির ছাত্র শাকিল মাদবর (১৫) কে অপহরণ করে মুক্তিপণ দাবি করে সাকিব ও তার সহযোগীরা। মুক্তিপণ না পেয়ে শাকিলকে হত্যা করে এবং মরদেহ গুমের উদ্দেশ্যে স্থানীয় একটি নির্মাণাধীন রেল সেতুর পাশে পুঁতে রাখে।

এ ঘটনায় জাজিরা থানায় মামলা হলে তদন্ত শেষে সাকিবসহ অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। আদালত বিচার শেষে সাকিবকে মৃত্যুদণ্ড দেন। এরপর তিনি কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে বন্দি ছিলেন।

২০২৪ সালের জুলাই মাসে সরকার পতনের পর উদ্ভূত গোলযোগপূর্ণ পরিস্থিতিতে কাশিমপুর কারাগারের নিরাপত্তা দুর্বল হয়ে পড়ে। এই সুযোগে ৬ আগস্ট কারাগার থেকে পালিয়ে যান সাকিব। তার পলায়নের ঘটনায় কারা কর্তৃপক্ষ মামলা দায়ের করে। আত্মগোপনে যাওয়ার পর তিনি ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অবস্থান করে গ্রেফতার এড়িয়ে চলছিলেন।

সম্প্রতি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার চাহিদার ভিত্তিতে এবং নিজস্ব গোয়েন্দা তথ্যের সহায়তায় এটিইউ একটি দল তাকে তেজগাঁওয়ের তেজতুরি বাজার থেকে গ্রেফতার করে। এরপর তাকে কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।



স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  কাশিমপুর   কারাগার   সাকিব  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close