প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ১:৩৬ পিএম

সংগৃহীত ছবি
বলিউডের মেগাবাজেট সিনেমা ‘কল্কি’ এর সিক্যুয়েলে দীপিকা পাড়ুকোনকে দেখা যাবে না। নির্মাতারা দাবি করেছেন, সময় ও দায়বদ্ধতার অভাবের কারণে তাকে নেওয়া যাচ্ছে না। তবে অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র জানায়, নিজেই সিক্যুয়েল থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দীপিকা।
প্রাথমিক পরিকল্পনায় সিক্যুয়েলের গল্পের কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। কিন্তু পরবর্তীতে চিত্রনাট্যে পরিবর্তন আনা হয়, যেখানে তার স্ক্রিন প্রেজেন্স কমিয়ে কেবল ছোট একটি চরিত্রে নেওয়া হয়। এই খবর পেয়ে দীপিকা ও তার টিম সিক্যুয়েল থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন।
‘কল্কি’-তে দীপিকা তার দক্ষতা ও সাহস প্রমাণ করেছেন। চ্যালেঞ্জিং অ্যাকশন এবং চরিত্রের গভীরতা দেখানো দৃশ্যগুলো সমালোচক ও দর্শকের প্রশংসা কুড়িয়েছিল। তবে সিক্যুয়েলে তার অনুপস্থিতি দর্শকদের মধ্যে হতাশা সৃষ্টি করেছে।
উল্লেখ্য, দীপিকার অবস্থান বলিউডে শক্তিশালী। নির্মাতাদের চিত্রনাট্য পরিবর্তনের কারণে তাকে কেবল ক্যামিও চরিত্রে নেওয়ার সিদ্ধান্ত কিছু ভক্তদের মতে অপমানজনক ছিল, তাই নিজে সরে এসেছেন বলে মনে করা হচ্ছে। সাম্প্রতিক সিনেমা ‘পাঠান’ ও ‘জাওয়ান’-এর মাধ্যমে তিনি তার দক্ষতা আবারও প্রমাণ করেছেন।