বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
যে দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ১:৪৫ পিএম আপডেট: ১৯.০৯.২০২৫ ১:৪৮ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

স্বর্ণের প্রতি মানুষের আকর্ষণ চিরকালীন। বিয়ে, উৎসব কিংবা বিনিয়োগ, সবক্ষেত্রেই স্বর্ণের ব্যবহার অবিচ্ছেদ্য। তাই স্বর্ণের বাজারদর ওঠানামা সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীদের মাঝেও বিশেষ আগ্রহ তৈরি করে। চলুন দেখে নেওয়া যাক আজকের বাজারদর।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ ১৭ সেপ্টেম্বর স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয়। সেদিন প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভরিপ্রতি স্বর্ণের দাম ১ হাজার ৪৭০ টাকা হ্রাস করা হয়েছে।

সে অনুযায়ী শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে সমন্বিত দামে। একই সঙ্গে রুপাও বিক্রি হচ্ছে পূর্বনির্ধারিত দামে।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ ১ লাখ ৮৮ হাজার ১৫২ টাকা, ২১ ক্যারেট স্বর্ণ ১ লাখ ৭৯ হাজার ৬০২ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণ ১ লাখ ৫৩ হাজার ৯৪১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ২৭ হাজার ৬৭৪ টাকা।

বাজুস জানিয়েছে, বিক্রয়মূল্যের সঙ্গে অবশ্যই ৫ শতাংশ ভ্যাট এবং ৬ শতাংশ নির্ধারিত ন্যূনতম মজুরি যুক্ত হবে। তবে গহনার নকশা ও মান অনুযায়ী মজুরিতে ভিন্নতা থাকতে পারে।

এর আগে, ১৬ সেপ্টেম্বর বাজুস ভরিপ্রতি ৩ হাজার ৬৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করেছিল ১ লাখ ৮৯ হাজার ৬২২ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ ছিল। একই সময়ে ২১ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৮১ হাজার ২ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৫৫ হাজার ১৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ২৮ হাজার ৭০১ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত ৫৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যেখানে ৩৭ বার বেড়েছে আর ১৭ বার কমেছে। গত ২০২৪ সালে মোট ৬২ বার সমন্বয় হয়েছিল; এর মধ্যে ৩৫ বার দাম বেড়েছিল, কমানো হয়েছিল ২৭ বার।

অন্যদিকে, রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৭৬ টাকায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া ২১ ক্যারেট ৩ হাজার ৩১৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৮৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ভরিপ্রতি ২ হাজার ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  স্বর্ণ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close