বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আবাসন পরিদপ্তরের উপপরিচালক ও দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ১:১৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আবাসন পরিদপ্তরের উপপরিচালক রাশেদ আহম্মেদ সাদী, সহকারী পরিচালক বিলাল হোসাইন এবং সহকারী হিসাবরক্ষক মো. নজরুল ইসলামকে সরকারি বাসা বরাদ্দে ঘুষ নেওয়া, সিন্ডিকেট গঠন ও অনিয়মের অভিযোগে সরকারি সাময়িক বরখাস্ত করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বরখাস্ত সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযোগগুলো ‘স্পর্শকাতর’ হওয়ায় তারা চাকরিতে থাকলে তদন্তে প্রভাব বিস্তার ও আরও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হওয়ার সম্ভাবনা রয়েছে।

উপপরিচালক রাশেদ আহম্মেদ সাদীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি বাসা বরাদ্দে সিন্ডিকেট গড়ে বিপুল অর্থ ও স্থাবর সম্পদ অর্জন করেছেন। সহকারী পরিচালক ও সহকারী হিসাবরক্ষকও আবেদনকারীর কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ দাবি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নাম ব্যবহার ও বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বরখাস্ত হয়েছেন।

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বরখাস্তকৃত কর্মকর্তারা খোরপোশ ভাতার আওতায় থাকবেন। মন্ত্রণালয় জানিয়েছে, তদন্ত শেষ হলে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  বরখাস্ত   আবাসন পরিদপ্তর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close