বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দিশা পাটানির বাড়িতে গুলি, বন্দুকযুদ্ধে নিহত অভিযুক্তরা
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫৩ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের গাজিয়াবাদে, দিল্লি সংলগ্ন এলাকায়, বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে গুলি চালানোর ঘটনায় বুধবার (১৭ সেপ্টেম্বর) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই অভিযুক্ত নিহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা গোল্ডি ব্রার-রোহিত গোদারা গ্যাংয়ের সদস্য ছিলেন। 

দিল্লি পুলিশ ও উত্তরপ্রদেশ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) যৌথভাবে এই অভিযান চালায়। পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তদের ঘিরে ফেললে তারা পুলিশের ওপর গুলি চালায়, পুলিশও পাল্টা জবাব দেয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়।

নিহতদের কাছ থেকে কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে। জানা গেছে, নিহত দুই গ্যাং সদস্যের নাম রবীন্দ ওরফে কাল্লু এবং অরুণ, এবং দু’জনই হরিয়ানার বাসিন্দা।

এসটিএফ জানিয়েছে, তারা গোল্ডি ব্রার-রোহিত গোদারা গ্যাংয়ের সক্রিয় সদস্য ছিলেন এবং বেশ কয়েকটি ফৌজদারি মামলায় তাদের খুঁজছিল পুলিশ।

এর আগে, ১২ সেপ্টেম্বর, দিশা পাটানির বাড়ির বাইরে দুই মোটরবাইক আরোহী তিন থেকে চার রাউন্ড গুলি ছুঁড়ে পালিয়েছিল। পরে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার দায় স্বীকার করে রোহিত গোদারা-গোল্ডি ব্রার গ্যাং।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  দিশা পাটানি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close