বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভারত-পাকিস্তান হ্যান্ডশেক বিতর্ক এড়াতে আইসিসির নতুন নির্দেশ
খেলা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫৮ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এশিয়া কাপের গ্রুপ পর্বে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের হাত না মেলায় বিতর্ক সৃষ্টি হয়েছিল। সুপার ফোরে আবারও মুখোমুখি হতে যাওয়া এশিয়ার দুই পরাশক্তির ম্যাচে হ্যান্ডশেক বিতর্ক এড়াতে নতুন পদক্ষেপ নিয়েছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

পাকিস্তান দলকে নির্দেশ দেওয়া হয়েছে, সুপার ফোর ম্যাচে তাদের ক্রিকেটাররা ভারতের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাবেন না। পাকিস্তান ক্রিকেট বোর্ডও এই নির্দেশ মেনে নিয়েছে। ফলে রবিবারও দু’দলের ক্রিকেটারদের মধ্যে হাতমেলন হবে না।

ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসির সিইও সংযোগ গুপ্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নাকভির সঙ্গে বৈঠক করেন। এরপর পাকিস্তান অধিনায়ক সালমান আগা ও কোচ মাইক হেসনের সঙ্গে বৈঠকে ক্রিকেটারদের হাত না মেলানোর পরামর্শ দেওয়া হয়।

ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী রবিবার (২১ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল পাকিস্তান-ভারত, যেখানে ভারত পাকিস্তানকে ২০ ওভারে মাত্র ১২৭ রানে সীমিত করে জয় নিশ্চিত করে। কুলদীপ যাদব তিনটি, অক্ষর প্যাটেল দুটি এবং বরুণ চক্রবর্তী একটি উইকেট নেন।

জবাবে ভারতের ওপেনার অভিষেক শর্মা ১৩ বলে ৩১ রান করেন। শেষ পর্যন্ত অধিনায়ক সূর্যকুমার যাদবের অপরাজিত ৪৭ রানে ভারত সহজ জয় নিশ্চিত করে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ভারত-পাকিস্তান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close