বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শেষ ওভারে ৫ ছক্কায় বড় সংগ্রহ আফগানিস্তানের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২১ AM আপডেট: ১৯.০৯.২০২৫ ১:৩৪ এএম

আবুধাবিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট করতে নেমে উত্থান-পতনের মধ্য দিয়ে গেছে আফগানিস্তান। এক পর্যায়ে মনে হচ্ছিল ১৫০ রানও ধরা-ছোঁয়ার বাইরে চলে যাবে। কিন্তু মোহাম্মদ নবির ঝড়ো ব্যাটিং পুরো চিত্রটাই বদলে দেয়।

প্রথমে দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও সাদিকুল্লাহ অটল দ্রুত রান তুললেও ইনিংস বড় করতে পারেননি। পাওয়ার প্লেতেই তিন উইকেট হারায় আফগানরা। মিডল অর্ডারও ব্যর্থ হয়, একসময় ৭৯ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে দল।

এই পরিস্থিতিতে দায়িত্ব নেন ইব্রাহিম জাদরান, রশিদ খান ও সর্বশেষ মোহাম্মদ নবি। রশিদ খান কিছুটা সহায়তা করলেও আসল ঝড় তোলেন নবি। ২২ বলে ৬০ রানের বিধ্বংসী ইনিংসে ৬ ছক্কা ও ৩ চার হাঁকান তিনি।

শেষ ওভারে দুনিথ ভেল্লালেগের প্রথম পাঁচ বলেই টানা ৫ ছক্কা হাঁকিয়ে রীতিমতো ম্যাচের মোড় ঘুরিয়ে দেন নবি। ওই ওভার থেকে আসে ৩২ রান। শেষ বলে রান আউট হওয়ার আগে দলকে টেনে নিয়ে যান বড় সংগ্রহে।

নবির এমন ইনিংসের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৯ রান তোলে আফগানিস্তান। ইনিংস শেষে সবাই বলছে—শেষ ওভারের এই টর্নেডো না হলে আফগানদের রান অনেকটাই কম হয়ে যেত।

স্বদেশ প্রতিদিন/ আরএফ  




আরও সংবাদ   বিষয়:  আফগানিস্তান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close